
ইকুয়েডরের বিশ্বকাপ যাত্রা থামল সেরা ৩২-এ। সহ আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরেছে লাতিন আমেরিকার দেশটি। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পদত্যাগ করেছেন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেস। হারের পর আবেগঘন বার্তায় চাকরি ছাড়ার ঘোষণা দেন তিনি।
মেক্সিকোর কাছে হেরে বিদায় নিলেও এবারের বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে ইকুয়েডরের জন্য। ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারায় তারা। সেই জয়টাই দলটিকে নকআউটের টিকিট এনে দেয়। সে জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বিশ্বকাপে নিজেদের যাত্রাটা দীর্ঘ করতে পারল না ইকুয়েডর।
আজতেকা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ২ গোল হজম করে ইকুয়েডর। হুলিয়ান কিনিয়োনেস মেক্সিকোকে লিড এনে দেওয়ার পর ব্যবধান বাড়ান রাউল হিমেনেস। ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকদের জবাব দিতে পারেনি ইকুয়েডর।
ম্যাচ শেষে পাগলাটে কোচ হিসেবে পরিচিত বেকাসেস বলেন, ‘বিশ্বকাপ পর্যন্তই আমার চুক্তি ছিল। যে সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছিলাম—এটাকে সর্বকালের সেরা বিশ্বকাপ বানানোর—তা করতে পেরেছি বলে মনে করি না। আজ আমার বিদায় বলার পালা। চলে যেতে হচ্ছে। ইকুয়েডরের হয়ে আমি আরও চালিয়ে যেতে চেয়েছিলাম, কারণ খেলোয়াড় ও ম্যানেজমেন্টের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তাতে চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া কষ্টদায়ক। আমি মনে করি সিদ্ধান্তটা পরিষ্কার ছিল।’
মেক্সিকোর বিপক্ষে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন বেকাসেস, ‘প্রথমার্ধে আমরা পুরোপুরি পরাস্ত হয়েছিলাম। আমরা লড়াই করেছি, কিন্তু যে গোলটি আমাদের আবার ম্যাচে ফিরিয়ে আনতে পারত, তা আমরা খুঁজে পাইনি।’
বিদায় বেলায় দলের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি বেকাসেস, ‘এই উত্তরাধিকার খেলোয়াড়দের, কারণ এটা ছিল ইকুয়েডরের সবচেয়ে তরুণ দল। আমার কোনো অভিযোগ নেই। কেবল জনগণ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা আছে। আমি হৃদয়ের গভীর থেকে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা পেয়েছি। ছেলেরা ম্যাচের পর আমাকে দুটি সুন্দর ঘণ্টা উপহার দিয়েছে, আর সেটাই আমার কাছে থেকে যাবে।’

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
৭ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে