
ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জয়ের দেখা পেয়েছে মেক্সিকো। স্মরণীয় এই জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছিল মেক্সিকানরা। তবে সেই উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে উদ্যাপনের সময় শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে।
মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী ও ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। জয় উদ্যাপন করতে নেমে আসা বিপুল জনসমাগমের মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মেক্সিকো সিটি সরকারের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ঐতিহাসিক এই জয় উদ্যাপন করতে মেক্সিকো সিটির রাস্তায় ১০ লাখের বেশি মানুষ নেমে আসেন। তাঁদের বেশির ভাগই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন।
মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আগামী দিনগুলোতে আমরা তাদের পাশে থাকব।’
ঘটনার পর আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, রোগীদের প্রাথমিক চিকিৎসা ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়ার পর বিশেষায়িত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যান তিনজন। স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনজনেরই শ্বাসরোধে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তাঁদের পরিচয় শনাক্ত করেছেন।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩৩ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে