
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন। ‘ভারতের সুইজারল্যান্ড’ নামে পরিচিত পেহেলগাম শহরে গতকাল এমন হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাশ্মীর হামলার নিন্দা জানিয়েছে। এই হামলার প্রভাব পড়েছে আইপিএলেও। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদ–মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ নিয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
১) ক্রিকেটার-আম্পায়ারদের কালো বাহুবন্ধনী
ক্রিকেটার এবং আম্পায়াররা আজ হায়দরাবাদ ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। নিহতদের স্মরণে খেলা শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হবে।
২) চিয়ারলিডারবিহীন ম্যাচ
চিয়ারলিডারদের নাচ আইপিএলের মাঠে খুবই পরিচিত এক দৃশ্য। ব্যাটাররা চার-ছক্কা মারলে বা বোলাররা উইকেট নিলে উল্লাস করেন তাঁরা। দুই দলেরই আলাদা চিয়ারলিডার থাকেন। কিন্তু পেহেলগামে হামলার প্রতিবাদে আজ কোনো চিয়ারলিডার থাকছেন না।
৩) বাজি ও আলোর প্রদর্শনী বন্ধ
বাজি ফোটানো ও আলোর প্রদর্শনীও চিয়ারলিডারের নাচের মতো পরিচিত দৃশ্য। ইনিংস বিরতিতে এবং ম্যাচ শেষে আলো ও লেজার শো মাঠে আলাদা আবহ তৈরি করে। কিন্তু আজ হায়দরাবাদ-মুম্বাই ম্যাচে বাজি ফোটানোর পাশাপাশি আলোর প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
২০২৫ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট টেবিলের ৬ ও ৯ নম্বরে অবস্থান করছে। রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়াদের মুম্বাইয়ের পয়েন্ট ৮। মুম্বাই খেলেছে ৮ ম্যাচ। আর হায়দরাবাদ ৭ ম্যাচ খেলে পেয়েছে ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থাকা গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস দুই দলেরই পয়েন্ট ১২। দুটি দলই আটটি করে ম্যাচ খেলেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে