
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
ক্যারিয়ারে প্রথম পাঁচ ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া রানার বদলে যাওয়ার শুরু এ বছরের মার্চে পাকিস্তান সিরিজ। পাকিস্তান-নিউজিল্যান্ডের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষেও নিলেন ফাইফার। এবার তো ক্যারিয়ারসেরা বোলিংই করেছেন তিনি। ১০ ওভারে ২১ রানে নিয়েছেন ৬ উইকেট। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে রানা ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান-জিয়াউর রহমানকেও। সাকিব-জিয়ার জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে ওয়ানডেতে ৫ উইকেট থাকলেও কেউই ৬ উইকেট নিতে পারেননি। আজ রানার রেকর্ড গড়া বোলিংয়ে জিম্বাবুয়ে গুটিয়ে গেল ১৪১ রানে।
হারারেতে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন ৪১ বলে ৩৬ রানের জুটি গড়েন। সপ্তম ওভারের তৃতীয় বলে মিরাজের দুর্দান্ত এক থ্রোতে ভাঙে এই উদ্বোধনী জুটি। তাসকিন আহমেদের বল মিড অফে ঠেলে সিঙ্গেল নিতে যান বেনেট। সরাসরি থ্রোতে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে কারেনকে (১৮) রানআউট করেন মিরাজ।
কারেন ফেরার ঠিক পরের বলেই তাসকিন আহমেদ পেয়েছেন উইকেটের দেখা। সপ্তম ওভারের শেষ বলে বেনেটকে (১৭) ফেরান তাসকিন। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর নবম ওভারের প্রথম বলে ক্রেগ আরভিনকে বোল্ড করেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার। আরভিন মেরেছেন গোল্ডেন ডাক।
তাসকিনের পরে রানা দেখাতে থাকেন তাঁর আগুন। সিকান্দার রাজা (১), ওয়েসলি মাধেভেরে (০), ক্লাইভ মাদান্দে (২), ইনোসেন্ট কাইয়া (২৬), ব্রাড ইভান্স (৩)—এই পাঁচ ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন রানা। তাতে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। জিম্বাবুয়ের ব্যাটাররা যেমন বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচিং অনুশীলন করিয়েছেন, দুর্দান্ত ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও।
রানার তোপে জিম্বাবুয়ে ১৯.৫ ওভারে ৮ উইকেটে ৭০ রানে পরিণত হয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল জিম্বাবুয়ে। যেখানে ২০০৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। যা এখনো আফ্রিকার দলটির সর্বনিম্ন। তবে এবার আর তা হয়নি। নবম উইকেটে দুই টেলএন্ডার ব্যাটার রিচার্ড এনগারাভা ও নিউমান নিয়ামহুরি গড়েন ৮১ বলে ৬৩ রানের জুটি।
এনগারাভা-নিয়ামহুরির ৬৩ রানের জুটির পেছনে বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়েরও অবদান রেখেছে। ৩০ ওভারের প্রথম বলে রিশাদকে তুলে মারতে যান এনগারাভা। লং অনে দাঁড়িয়ে থাকা তানজিদ হাসান তামিম বল হাতের নাগালে পেলেও তালুবন্দী করতে পারেননি।
তানজিদ তামিম ক্যাচ ধরতে পারলে ১১৪ রানে ৯ উইকেট পড়ে যেত জিম্বাবুয়ের। এই নবম উইকেট স্বাগতিকেরা হারিয়েছে ১৩৩ রানে। ৩৩তম ওভারের দ্বিতীয় বলে এনগারাভাকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে জুটি ভাঙেন রানা। অধিনায়ক এনগারাভা ৪১ বলে ৩ চারে করেন ২৭ রান।
১০ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়ে বোলিং শেষ করেছেন রানা। দিয়েছেন ২ ওভার মেডেনও। আর ৩৭তম ওভারের চতুর্থ বলে নিয়ামহুরিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টেনেছেন মিরাজ। এবার ডিপ মিড উইকেটে ঠিকই ক্যাচ ধরেন তানজিদ তামিম। ৫১ বলে ৫ চারে নিয়ামহুরির ৩৩ রানই জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ। রানার ৬ উইকেটের পাশাপাশি তাসকিন ও মিরাজ ২ ও ১ উইকেট নিয়েছেন।
টেস্টের লজ্জা ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ—ওয়ানডে সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে এভাবেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন নাহিদ রানা-তাসকিন আহমেদরা। বোলাররা অর্ধেক কাজ সেরে রেখেছেন। ১৪২ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ ওভারে ১ উইকেটে ১১ রান।
| বোলার | বোলিং | ভেন্যু | সাল |
|---|---|---|---|
| নাহিদ রানা | ৬/২১ | হারারে | ২০২৬ |
| সাকিব আল হাসান | ৫/৩০ | হারারে | ২০২১ |
| জিয়াউর রহমান | ৫/৩০ | বুলাওয়ে | ২০১৩ |

শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩৬ মিনিট আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
২ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৩ ঘণ্টা আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৪ ঘণ্টা আগে