
সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনই দুঃসাহসিক কায়দায় বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় দুঃসাহসিক এবং অভিনব কায়দায় এমন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে মালামাল। তবে একটি লাগেজে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের তিন লাখ টাকা ছিল, সেটি পাওয়া যায়নি।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এ ছাড়া সোহান রহমান ও রুবেল আহমেদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। আর বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছিল। বুধবার সকালে হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, ক্রিকেটারদের আটটি লাগেজ নেই। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে কাজ শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ। এ নিয়ে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও ছাপা হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চোরের দলটিকে শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। এরপর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তারাপুর গ্রামের শাহাদত হোসেনের বাড়ি থেকে মালামালও উদ্ধার হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি জানান, ঢাকা থেকে রাজশাহী আসার পথে বুধবার ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে আবার যাত্রা শুরু করেছিলেন। ভোর আনুমানিক পাঁচটার দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছন থেকে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তালা ভেঙে লাগেজ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।
পরে পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালক সজীবকে জানান। তিনি গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। পরে দরজা লাগিয়ে রাজশাহী পৌঁছান। হোটেলে ক্রিকেটারদের কাছে মালামাল নামানোর সময় দেখা যায়, দলের ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। বাকি আটটি লাগেজ চুরি হয়েছে।
ক্রিকেটার মেহরব হাসান জানান, লাগেজে থাকা অন্য মালামাল উদ্ধার হলেও তাঁর তিন লাখ টাকা উদ্ধার হয়নি। টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
১ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
৫ ঘণ্টা আগে