
এবার ওয়ার্ল্ড ব্লিটজ দাবার সপ্তম রাউন্ডে চমক দেখালেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলের গ্রান্ডমাস্টার উদাসিয়ন লোনিদকে হারিয়েছেন বাংলাদেশের এই সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।
গত সেপ্টেম্বরে হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছিলেন নীড়। এর আগে ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপেও আলো ছড়ান নীড়। মহা লড়াইয়ের মঞ্চে এক এক করে চার গ্র্যান্ডমাস্টারকে হারান তিনি।
ওয়ার্ল্ড র্যাপিড দাবার শেষ দিনে মননের কাছে হেরেছেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার কার্ল ফিদেল জিমেনেজ এবং গ্র্যান্ডমাস্টার এরেনবার্গ সের্গেই। তার আগে গত বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে নীড় অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে। শুক্রবার নবম রাউন্ডে নীড় হারিয়েছিলেন জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে।
এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার নীড়ের শুরুর র্যাঙ্কিং ছিল ১৭১। তিনি ১৩ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করেন।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১০ ঘণ্টা আগে