
বিতর্ক যেন ভারত-পাকিস্তান ম্যাচের পিছুই ছাড়ছে না। সালমান আলী আঘা-সূর্যকুমার যাদবের করমর্দন না করার সেই ঘটনার রেশ এখনো যায়নি। দুবাইয়ে গতকাল দুই দলের ম্যাচে তৈরি হয়েছে আরেক বিতর্ক। পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এ ঘটনায় তৎক্ষণাৎ ক্ষোভ ঝেরেছেন।
দুবাইয়ে গতকাল ভারত-পাকিস্তান ম্যাচটি ছিল সুপার ফোরের অন্তর্ভুক্ত। ম্যাচের শুরুর দিকে ফখর জামানের আউট নিয়েই মূলত বিতর্ক তৈরি হয়। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে হার্দিক পান্ডিয়ার অফ কাটার ডেলিভারিতে খোঁচা লাগান ফখর জামান। এজ হওয়া বল তালুবন্দী করেছেন ভারতীয় উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। কিন্তু স্যামসন ক্যাচটি ঠিকমতো ধরেছেন কি না, সেটা নিয়ে সন্দেহ তৈরি হলে মাঠের আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের শরণ নিয়েছেন। টিভি রিপ্লেতেও আউটের ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ, বলটা কি আদৌ স্যামসনের গ্লাভসে জমা হয়েছে নাকি তার আগেই ঘাসে ড্রপ খেয়েছে।
দীর্ঘ সময় নিয়ে দেখার পর ফখরকে আউট দেওয়া হলে ভারত শুরু করে উদযাপন। কিন্তু ফখর রীতিমতো তাজ্জব বনে যান। এমনকি ড্রেসিংরুমে থাকা পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসনও সন্তুষ্ট হতে পারেননি। এই ম্যাচে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা ওয়াসিম আকরাম তৃতীয় আম্পায়ার রুচিয়া পাল্লিয়াগুরুগের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ওয়াসিম বলেন, ‘আম্পায়ারের বিভিন্ন কোণা থেকে যাচাই করে দেখা উচিত ছিল। যদি পাকাপোক্ত কোনো প্রমাণ না থাকে, সন্দেহ থাকে, তাহলে ব্যাটারকে নট আউট দেওয়া উচিত।’
ফখর দারুণ কিছুর ইঙ্গিত দিয়েও বিতর্কিত আউটের কারণে ইনিংস বড় করতে পারেননি। ৯ বলে ৩ চারে করেছেন ১৫ রান। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৭১ রান। ইঙ্গিত সর্বোচ্চ ৫৮ রান করেন সাহিবজাদা ফারহান। ৪৫ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ ফিফটির উদযাপনটা তিনি করেছেন ব্যাটকে বন্দুক বানিয়ে। পাশাপাশি হারিস রউফ সীমানার ধারে ফিল্ডিংয়ের সময় বিমান ধসের ইঙ্গিত দিয়ে ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে যা করেছেন, সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল।
স্কোরকার্ড বলবে ১৭২ রানের লক্ষ্য তাড়া করে ভারত ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে। ম্যাচ না দেখে থাকলে মনে হতেই পারে, পাকিস্তানি বোলাররা কী লড়াই করেছেন। কিন্তু ভারত প্রথম ৮ ওভারে বিনা উইকেটে ৯৬ রান করলে সেখানেই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত হয়ে যায়। সুপার ফোরে পাকিস্তানের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল হবে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ। দুটি দলের কাছেই ম্যাচটি ‘বাঁচা-মরা’র ম্যাচ।

হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্
১ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলার কারণে এক সপ্তাহ বিরতি ছিল ইউরোপিয়ান লিগগুলোতে। বিরতি শেষে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগাসহ অন্যান্য লিগগুলো। প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সনাল, চেলসি, ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাবগুলো। অন্যদিকে লা লিগায় খেলতে নামবে বার্সেলোন
২ ঘণ্টা আগে