
দীর্ঘ ২৫ বছর পর কভেন্ট্রি সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার কারিগর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড পেলেন তাঁর প্রাপ্য স্বীকৃতি। প্রত্যাশার সব সীমানা ছাপিয়ে কভেন্ট্রিকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ায় তাঁকে ইএফএল চ্যাম্পিয়নশিপের বর্ষসেরা কোচ নির্বাচিত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেলসির এই সাবেক মিডফিল্ডারের হাতে মর্যাদাপূর্ণ এই সম্মাননা তুলে দেওয়া হয়।
ল্যাম্পার্ডের জাদুকরী স্পর্শে ‘দ্য স্কাই ব্লুজ’ খ্যাত কভেন্ট্রি সিটি এই মৌসুমে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করেছে। লিগের বাঘা বাঘা দলগুলোকে পেছনে ফেলে তিন ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগে ফেরার আনন্দ উদযাপন করছে ক্লাবটি।
২০২৩ সালে চেলসির অন্তর্বর্তীকালীন কোচের পদ থেকে বিদায় নেওয়ার পর ল্যাম্পার্ডের ক্যারিয়ার নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। ল্যাম্পার্ডের অধীনে কভেন্ট্রি রক্ষণাত্মক দৃঢ়তা এবং হাই-প্রেসিং ফুটবল উপহার দিয়ে লিগের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে। গত রাতে মৌসুমসেরা কোচের পুরস্কারের স্বীকৃতি পেয়ে ল্যাম্পার্ড বলেন, ‘আমি সেদিন রাতে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। কারণ, সেই মুহূর্তে হঠাৎ উপলব্ধি করলাম আমরা কী অর্জন করেছি। ১৬ মাস আগে যে ক্লাবে আমি যোগ দিয়েছিলাম, সেটি একেবারে তলানিতে নেমে গিয়েছিল এবং আবার সেখান থেকে উঠে এসেছে।’
ল্যাম্পার্ড ছাড়াও একই অনুষ্ঠানে আরও দুই কোচকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। লিংকন সিটিতে অভাবনীয় পরিবর্তনের কারিগর এবং লিডস ইউনাইটেডের সাবেক কোচ মাইকেল স্কুবালা ইএফএল লিগ ওয়ানের বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে ব্রমলিকে ঐতিহাসিক জয়যাত্রা উপহার দেওয়ার স্বীকৃতি হিসেবে ইএফএল লিগ টুর মৌসুমসেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন অ্যান্ডি উডম্যান।

বোলারদের কাছে রীতিমতো আতঙ্ক ছিলেন ক্রিস গেইল। চার-ছক্কা মেরে প্রতিপক্ষ দলকে ছন্নছাড়া করে দিতেন চোখের পলকেই। আইপিএল, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ছিল তাঁর পদচারণা। ইউনিভার্স বস নামে পরিচিত এই ক্যারিবীয় কিংবদন্তি এবার নিজেই একটি দল কিনেছেন।
১ ঘণ্টা আগে
বয়স মাত্র ২২ বছর। এই অল্প বয়সে টেনিস কোর্টে যেভাবে রাজত্ব করে চলেছেন কার্লোস আলকারাজ, তা রীতিমতো বিস্ময়কর। এবার তিনি জিতেছেন লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এই পুরস্কার জয়ের স্বপ্ন স্প্যানিশ টেনিস তারকা দেখেছিলেন তিন বছর আগেই।
২ ঘণ্টা আগে
২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটির ইতিহাসে সেটাই সবশেষ কোনো বিশ্বকাপ। তবে গত ২০ বছরে হেক্সা পূর্ণ করতে পারেনি সেলেসাওরা। এবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার উপযুক্ত সময় মনে করছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু।
২ ঘণ্টা আগে
সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস—এবারের আইপিএলে দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে হায়দরাবাদ পয়েন্ট টেবিলের চারে। পাঁচে অবস্থান করছে হায়দরাবাদ। আজ দুই দলের যেকোনো এক দল জিতলেই সেরা চারে অবস্থান পোক্ত করবে। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে দিল্লি-হায়দ
৩ ঘণ্টা আগে