তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ কী—প্রশ্নটা পুরোনো। গত ১১ মাসে বিপিএল–ডিপিএল খেললেও বাংলাদেশের জার্সিতে তাঁকে আর দেখা যায়নি। বাঁহাতি ওপেনারের ভবিষ্যৎ তামিমের ওপরই ছেড়ে দিচ্ছেন বিসিবি পরিচালক ও তাঁর চাচা আকরাম খান।
বিসিবির নতুন সভাপতি হওয়ার ফারুক আহমেদ মিরপুরে গত বুধবার তাঁর প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তামিমের সামনে দুটি পথই খোলা আছে (বোর্ডে আসা অথবা খেলা)। একই প্রশ্নে আজ মিরপুরে আকরাম সংবাদমাধ্যমে বলেন, ‘এখনো তো সে (তামিম) খেলছে। আমি চাই যে খেলোয়াড় খেলুক, ভালো খেলুক। তবে আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই তাঁর সিদ্ধান্ত যে সে বোর্ডে আসবে না খেলবে।’
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। বিসিবিকে এরই মধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাকিবের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েও আকরাম পরিষ্কার কিছু বলেননি, ‘এখনো কোনো আইনি নোটিশ পায়নি বিসিবি। এটা পেলে হয়তো আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব।’
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ। সেদিনই যুব ও ক্রীড়া উপদেষ্টাকে মিরপুর শেরেবাংলা ঘুরিয়ে দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তামিম। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বাঁহাতি ওপেনারের উপস্থিতি নিয়েও অবশ্য নানা আলোচনা আছে।
আরও পড়ুন:

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ এখন বাংলাদেশের। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য দলের। এই প্রতিযোগিতায় জয় পেলে পরের টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন ক্রিকেটাররা, মনে করেন মোসাদ্দেক হোসেন।
৯ ঘণ্টা আগে
দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
১১ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
১৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
১৪ ঘণ্টা আগে