
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। জ্যোতিদের দুর্দান্ত এই জয়ের ম্যাচে মারুফা আক্তারের বোলিং নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।
কলম্বোয় গতকাল অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ-সেরা হয়েছেন মারুফা আকতার। ৭ ওভারে ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। ২টি উইকেটই নিয়েছেন ইনিংসের প্রথম ওভারে। পাকিস্তানের দুই ক্রিকেটার ওমাইমা সোহেল, সিদরা আমিনকে প্রথম ওভারের শেষ দুই বলে বোল্ড করেছেন মারুফা আক্তার, যার মধ্যে ওভারের শেষ বলে নেওয়া মারুফার উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে মারুফাকে প্রশংসায় ভাসিয়ে মিতালি রাজ বলেন, ‘তার বল অনেক সুইং করেছে। সে সঠিক জায়গায় বোলিং করেছে। সুইং অবশ্যই দরকার। কিন্তু লাইন-লেংথ ঠিক না থাকলে আশানুরূপ ফল পাওয়া যায় না। সে টানা ২ উইকেট পেয়েছে।’
ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো খেলছেন মারুফা। তবে বাংলাদেশি এই নারী ক্রিকেটারের এটা তৃতীয় আইসিসি ইভেন্ট। এর আগে ২০২৩, ২০২৪ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। তখন থেকেই মারুফার বোলিংয়ে মুগ্ধ মিতালি। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি আইসিসির ভিডিও বার্তায় বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। যদিও এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। দক্ষিণ আফ্রিকায় (২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে) যখন আমি ধারাভাষ্য দিচ্ছিলাম, তার বোলিং আমাকে মুগ্ধ করেছিল। তার মতো পেসার একাদশে থাকা অনেক বড় কিছু। গতকাল টানা দুই উইকেট নিয়েছে। বাংলাদেশের জন্য সেটা অনেক কিছু।’ আইসিসির এই ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লাসিথ মালিঙ্গা পোস্ট করেন। মারুফাকে নিয়ে মালিঙ্গা লিখেছেন, ‘নিখাদ স্কিল। দারুণ নিয়ন্ত্রণ ছিল বলের ওপর। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’
পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। জ্যোতির দল এখন অবস্থান করছে দুইয়ে। বাংলাদেশের নেট রানরেট +১.৬২৩। এক ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও ভারতের নেট রানরেট +১.৭৮ ও +১.২৫৫। বাংলাদেশের পরের ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। গুয়াহাটিতে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ।

প্রকৃতির বৈরিতায় প্রথম দুটি ওয়ানডে হতে পারেনি। তাই শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল সিরিজ নির্ধারণী ফাইনালের। যেখানে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৩৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা।
৫ ঘণ্টা আগে
৯ ক্রিকেটারের বিপিএল খেলতে বাধা নেই। ওই সময় খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি ছিল নির্দিষ্ট ওই টুর্নামেন্টের জন্য
৭ ঘণ্টা আগে
ক্লাবগুলোর আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবির মধ্যেই ঘরোয়া ফুটবলের সূচি বহাল রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আজ লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
৭ ঘণ্টা আগে
বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
৮ ঘণ্টা আগে