
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
ভারতের কট্টরবাদী হিন্দু গোষ্ঠীর প্রতিবাদে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেটের শীর্ষ সংস্থা বিসিসিআই। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে না তারা। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি।
গতকাল এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচিত বিষয়টি নিয়ে মন্তব্য করেন তামিম। দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যত বিবেচনা করে বিসিবিকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। এমন মন্তব্যের পর তামিমক ভারতের দালাল বলে মন্তব্য করেন বিসিবির পরিচালক এবং অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।
তামিমকে এভাবে অসম্মান করায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন পরিচিত মুখ। এদের মধ্যে তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, মুমিনুল হকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। ক্ষোভ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে।
তামিম ইস্যুতে কোয়াবের এমন অবস্থানের পর একটি প্রশ্ন সামনে উঠে আসছে; তাহলে মোস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ার পর কেন চুপ ছিল কোয়াব? এই কথার জবাব দিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন। তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের করা ওই মন্তব্যের প্রতিবাদ জানাতে কয়েকজন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার জানান, মোস্তাফিজের বিষয়টি নিয়ে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠনের (ডব্লিউসিএ) সঙ্গে কথা বলেছেন তারা। কিন্তু বাঁ হাতি পেসার চাননি বলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
মিঠুন বলেন, ‘ডব্লিউসিএ থেকে আমাদের নিশ্চিত করেছিল যে, যদি মোস্তাফিজ চায় তাহলে আইনজীবী দিয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে যতটুকু সম্ভব ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হবে। এটা নিয়ে পরে আমরা মোস্তাফিজের সঙ্গে কথা বলি। এটা তো ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। মোস্তাফিজ বলেছে এটা আপাতত থাক। যদি প্রয়োজন হয় আমি জানাব। তাই বিষয়টি নিয়ে আমরা আর এগোয়নি।’
তামিমকে নিয়ে ওই বিসিবি পরিচালকের মন্তব্যের প্রতিবাদ করে মিঠুন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি দায়িত্বশীল কোনো জায়গায় যাঁরাই থাকেন তাদের আচরণবিধি থাকা উচিত। একজন সাধারণ মানুষ হয়ে যেকোনো কথা বলা যায়। কিন্তু যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে। আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৭ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে