হার্শা ভোগলের প্রশ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না–পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর থেকেই পক্ষে-বিপক্ষে কথা বলছেন সংশ্লিষ্টরা। আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলে কী হবে সেটা জানতে চেয়েছেন তিনি।
এক্সে দেওয়া বার্তায় হার্শা লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে সে ক্ষেত্রে আইসিসির অবস্থান কী হয় সেটাই দেখার বিষয়। এই পরিস্থিতিতে আইনগত কোনো ব্যবস্থা আছে কি না আমার জানা নেই। তবে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ক্ষতি হলে আইসিসি পাকিস্তানের রাজস্ব কেটে নিলে অবাক হব না। কিন্তু ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?’
পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে না এলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। এর প্রভাবে ছোট দেশগুলোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলো–এমনটাই মনে করেন ভোগলে।
ভোগলে বলেন, ‘যদি পাকিস্তানের ম্যাচ বর্জনের কারণে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার ফলে আইসিসির আয় হ্রাস পায়, তাহলে অন্যান্য শক্তিশালী আয়ের উৎস থাকার কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেসব দেশ পুরোপুরি আইসিসির আয়ের ওপর নির্ভরশীল। এই তালিকায় শুধু ছোট দেশ নয়, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশও আছে। সবচেয়ে বড় কথা হলো পাকিস্তানও ক্ষতির মুখে পড়বে।’
এর আগে গতকাল নিজেদের সিদ্ধান্ত জানাতে গিয়ে এক বার্তায় পাকিস্তান সরকার লিখেছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে, তবে পাকিস্তান ক্রিকেট দল ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক সপ্তাহও বাকি নেই, সেই মুহূর্তে বড় এক ধাক্কাই খেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যে ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসির কাছে সোনার ডিম পাড়া রাজহাঁস, সেই ম্যাচটাই এখন মাঠ গড়াবে না। গতকাল থেকে এই ইস্যু নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা কথাবার্তা।
১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-১৬ নারী সাফে জয়রথ ছুটছে বাংলাদেশের। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের মেয়েরা আজ হারিয়েছে ভারতকে। টুর্নামেন্টে ২ ম্যাচে ১৪ গোল দেওয়া বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একের পর এক টানাপোড়েন লেগেই আছে। অনিশ্চয়তা দূর করে গতকাল সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। এমন সিদ্ধান্তের পর পাকিস্তান যে শাস্তি পেতে যাচ্ছে সেটা বলা বাহুল্য।
২ ঘণ্টা আগে
পাকিস্তান সরকারের ঘোষণার পর শুরুর আগেই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জৌলুস কমতে শুরু করেছে। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত পরিবর্তন না হলেও কলম্বো সফর করবে ভারতীয় দল।
৪ ঘণ্টা আগে