
চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
প্রথম ইনিংসে ওলি রবিনসন ও জশ টাংয়ের দাপুটে বোলিংয়ে ১৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। টস জিতে সালমান আলী আগার দলকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন রবিনসন ও জশ টাং। অতিথিদের অলআউট করার পথে দুজনে পাঁচটি করে উইকেট নেন।
পাকিস্তানের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন রবিনসন। ইনিংসের প্রথম বলেই আজান আওয়াইসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। অতিথিরা শুরুর সে ধাক্কা সামলে উঠার আগেই শান মাসুদকে ফেরান রবিনসন। পাকিস্তানের স্কোরবোর্ডে তখন মাত্র ৬ রান।
টানা ২ উইকেট হারানোর পর পাকিস্তানের হাল ধরেন ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক। তৃতীয় উইকেটে ৯১ রান যোগ করেন তাঁরা। ৪২ রান করা ইমামকে ফিরিয়ে প্রথম উইকেট শিকার করেন টাং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পৌনে দুইশর আগেই গুটিয়ে গেছে পাকিস্তান।
সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আলী উসমানরা একে একে হতাশ করে প্যাভিলিয়নের পথ ধরেন। বাবরের চোটে অধিনায়কের দায়িত্ব পাওয়া সালমান টিকে গেলেও দলের বিপদে বড় ইনিংস খেলতে পারেননি। ২১ রান করে টাংয়ের শিকার হন তিনি। শফিকের ৬১ রানের ইনিংসটি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ।
৫ উইকেট নেওয়ার পথে ৪৬ রান দেন টাং। রবিনসন দেন ৫১ রান।

সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।
৩৫ মিনিট আগে
মুশফিকুর রহিম-মুমিনুল হকদের ব্যস্ততা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে। ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তাঁদের জন্য জাতীয় লিগের সূচি বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
বিশাল বহর নিয়ে গেলেও এশিয়ান গেমসে এবার মাত্র একটি পদকই পেয়েছে বাংলাদেশ। ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
২ ঘণ্টা আগে
চার দশকের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে পদক এনে দেওয়া জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে এক লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে