
অবশেষে জানা গেল বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচের নাম। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের ডাগআউটে এখন দেখা যাবে টমাস ডুলিকে। নিয়োগ পাওয়ার পর চলে এসেছেন বাংলাদেশ।
আজ সকালে ডুলি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নেমেছেন। বিমানবন্দরে তাঁকে অনেক হাস্যোজ্জ্বল দেখা গেছে। আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারে ডুলি এর আগে ফিলিপাইন জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। তাঁর ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন, যেখানে তার অধীনে দল চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে।
যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব থাকা ডুলি খেলোয়াড় ও কোচ হিসেবে ৪৩ বছর ফুটবলের সাথে যুক্ত। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে কাজ করেন।
বাফুফে জানায়, বাংলাদেশের তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদে একটি দল গঠন এবং আন্তর্জাতিক স্তরে দলের ফলাফল উন্নয়নের লক্ষ্য নিয়ে টমাস ডুলি তার কাজ শুরু করতে যাচ্ছেন। আজ দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিকতা সারবেন তিনি।

মহেন্দ্র সিং ধোনি খেলছেন কি খেলছেন না—এবারের আইপিএলে এমন খবর প্রকাশ হয়েছে অনেকবার। কখনো জানা গেছে, চোটে পড়েছেন বলে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ফিট হলেই ফিরবেন আইপিএল ইতিহাসে যৌথ সর্বোচ্চ শিরোপাজয়ী অধিনায়ক। শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংসের আইপিএল পর্ব।
১ ঘণ্টা আগে
২৮ বছর তো একেবারে কম সময় নয়। ১৯৯৮ সালের সেই বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক কিছুই তো বদলে গেছে বিশ্ব ফুটবলে। ইতালির টানা তিনবার বিশ্বকাপ মিস করা, দীর্ঘ প্রতীক্ষার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়—এমন আরও অনেক ঘটনা ঘটেছে। নরওয়ে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ২৮ বছর পর।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হয়ে ৮১ ম্যাচ খেলা ডুলির এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে এক দশকের। তাঁর অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো নাম লেখায় এশিয়ান কাপে। এবার বাংলাদেশকেও একই মঞ্চে নিয়ে যেতে চান তিনি। আজকের পত্রিকাকে খুদে বার্তায় ডুলি বলেন, ‘ফিলিপাইনের মতো বাংলাদেশকে (এশিয়ান কাপে নিতে) সফল করতে আমি আশাবাদী। এতে ক
২ ঘণ্টা আগে
মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস—সবশেষ টানা তিন ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে বিরাট কোহলি, রজত পাতিদার, ভুবনেশ্বর কুমারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কখনো জিতছে, আবার কখনো হারছে। বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে
২ ঘণ্টা আগে