
আর্জেন্টিনা দলে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন দশ নম্বর জার্সিধারী।
মেসির খুব কাছের মানুষদের একজন পারেদেস। এলএমটেনের জাতীয় দলে দীর্ঘদিনের সতীর্থ বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। পিএসজিতেও দুজন একসঙ্গে খেলেছেন। তাই পারেদেসের মুখ থেকে মেসির অবসর ভাবনার কথা উঠে আসায় তা বাড়তি গুরুত্ব পেয়েছে।
সাংবাদিকদের পারেদেস বলেন, ‘এটা কষ্ট দেয়, কারণ বিশ্বকাপজুড়েই আমরা বলেছিলাম, আমরা চাইনি মেসি শেষ ম্যাচটি আসুক। আমার মনে হয়, সে সিদ্ধান্ত নিয়েছিল যে জাতীয় দলের হয়ে সেটিই (বিশ্বকাপ ফাইনাল) ছিল তার শেষ ম্যাচ।’
তবে পারেদেসের আশা, আপাতত অবসরের বিষয়টি একপাশে রেখে আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি, ‘আশা করি, এমনটা হবে না। আশা করি, সে আরও খেলতে পারবে। সিদ্ধান্তটা তারই হবে। সে যা করলে খুশি থাকবে, সেটাই আমাদের জন্যও আনন্দের হবে।’
মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন নিজের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত নন পারেদেস। আর্জেন্টিনার হয়ে সাম্প্রতিক সাফল্যের পর পরবর্তী সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন বলে জানালেন তিনি, ‘আমি জানি না, এটা একটা প্রক্রিয়া। আমাদের বিষয়টি হজম করতে হবে, ভাবতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অবশ্যই এ নিয়ে আলোচনা করতে হবে।’
পারেদেস আরও যোগ করেন, ‘অনেকের জন্যই চালিয়ে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত কঠিন হবে। এটা ছিল সুন্দর, অসাধারণ একটি প্রক্রিয়া। আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি। এই পর্যায় ধরে রাখা এবং দলকে এভাবে কার্যকর রাখা কঠিন হবে। আমাদের অনেক বিষয় বিবেচনা করতে হবে, কোচের সঙ্গে আলোচনা করতে হবে এবং শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সোচ্চার ক্রিকেটবিশ্ব। সাবেক অধিনায়কেরা দফায় দফায় পাকিস্তান সরকারের কাছে চিঠি পাঠাচ্ছেন। এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়কেরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছেন একটা চিঠিও।
২৫ মিনিট আগে
গোল করার লোক খুঁজতে গিয়ে রক্ষণভাগের এক খেলোয়াড়ের ওপরই ভরসা করতে হয়েছিল টমাস ডুলিকে। সান মারিনোর বিপক্ষে সেই পরীক্ষায় মন্দ করেননি বিশ্বনাথ ঘোষ। জয়সূচক গোলে সহায়তা করেছেন, গোলের সুযোগও তৈরি করেছেন একাধিকবার। কিন্তু আসিয়ান কাপ খেলতে যাওয়ার আগে সেই বিকল্পটিও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোটে
১ ঘণ্টা আগে
দুবাইয়ে গত পরশু নারী এশিয়া কাপ ফাইনালের গ্যালারিতে মহসিন নাকভির সঙ্গে পাশাপাশি বসে খেলা দেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। হাসি-ঠাট্টায়ও মেতে উঠেছিলেন তাঁরা। কিন্তু ম্যাচ শেষেই বদলে গেল দৃশ্যপট। ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। ছেলেদের মতো ভারতীয় নারী ক্রিকেট দলও পাকিস্তানের স্বরাষ্ট্
১ ঘণ্টা আগে
দিল্লিতে গত পরশু আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। একই মাঠে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ভারত চাইবে আগেভাগেই সিরিজ নিশ্চিত করতে। আর সিরিজ জিততে আফগানিস্তানের এখন শেষ দুই টি-টোয়েন্টি জয়ের বিকল্প নেই। লা লিগায় রাতে রয়েছে রিয়াল
২ ঘণ্টা আগে