
পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পেয়েছেন শহীদ আফ্রিদি। দেশের ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারকে। তবে তিনি মনে করেন, এই পুরস্কারের অংশীদার পুরো পাকিস্তান।
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি গতকাল আফ্রিদির গলায় হিলাল-ই-ইমতিয়াজের পদক পরিয়ে দেন। রাষ্ট্রপতির বাসভবন আইওয়ান-ই-সদরে আফ্রিদিকে এই পুরস্কার দেওয়া হয়। পদক গ্রহণের পর পরিবারের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ক্যাপশনে লিখেছেন, ‘পাকিস্তানের রাষ্ট্রপতির কাছ থেকে হিলালের পদমর্যাদা পাওয়া আমার জন্য সম্মানের। এটা কেবল শহীদ আফ্রিদির জন্যই নয়, পুরো পাকিস্তানের জন্যই সম্মানের। আপনাদের ভালোবাসা, সমর্থন আমাকে এত দূর নিয়ে এসেছে।’
খেলোয়াড়ি জীবনে আফ্রিদি ছিলেন প্রতিপক্ষের কাছে আতঙ্ক। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি লেগস্পিন ভেলকিতে পাকিস্তানকে অনেক হারা ম্যাচ জিতিয়েছিলেন। ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি খেলেছেন। ৫২৪ ম্যাচে ১১ সেঞ্চুরি ও ৪২ ফিফটিতে ১১১৯৬ রান করেছেন। লেগ স্পিন ঘূর্ণিতে নিয়েছেন ৫৪১ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালসেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি।
আফ্রিদির আগে আব্দুল হাফিজ কারদার, ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো তারকাদের হিলাল-ই-ইমতিয়াজ পুরস্কার হয়েছিল। কারদার ছিলেন পাকিস্তানের প্রথম টেস্ট অধিনায়ক। তাঁকে পাকিস্তান ক্রিকেটের অন্যতম প্রধান স্থপতি বিবেচনা করা হয়। আর ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ জেতে পাকিস্তান। ৩৪ বছর আগে মেলবোর্নে সেই চ্যাম্পিয়ন পাকিস্তানের একাদশে ছিলেন ওয়াসিম আকরাম।

বড় বড় শক্তির আড়ালে থেকেও ফুটবলে যারা নীরবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যায়, তাদের মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। ২০২৬ বিশ্বকাপে ইউরোপের এই প্রতিনিধিরা হাজির হবে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড নিয়ে। বিশ্বমঞ্চে এমন ধারাবাহিকতা ইউরোপের জার্মানি, স্পেন বা ফ্রান্সের মতো গুটিকয়েক জায়ান্টের মধ্যে
১০ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো আর্থের’ মধ্যে টিকিটের উচ্চমূল্য নিয়ে চলছে সমালোচনা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে দর্শকদের ভ্রমণ, থাকা-খাওয়া মিলিয়ে খরচ হবে কয়েক লাখ টাকা। তবে এবার ফুটবলপ্রেমীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র।
৪০ মিনিট আগে
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এক সময় পাঞ্জাব কিংসেরই ছিল। প্রথম ৭ ম্যাচের মধ্যে জিতেছিল ৬টিতেই। হেরেছিল কেবল একটিতেই। কিন্তু প্রথম ৭ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পাঞ্জাব জিততেই ভুলে গেছে। টানা চার ম্যাচ হেরেছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। আজ তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। যে মুম্বাই আইপিএলের প্লে-অফের
২ ঘণ্টা আগে
৩৭ বছর পেরিয়ে গেছেন বিরাট কোহলি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি সংস্করণ থেকে অবসর নিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের সায়াহ্নে এলেও তাঁর ক্ষুধা এখনো কমেনি। মাঠে যতক্ষণ থাকেন, ততক্ষণ তাঁর ভেতরে দেখা যায় এক ক্ষুধার্ত সিংহকে।
২ ঘণ্টা আগে