
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বসেরার মুকুট পরেছে স্পেন। অতিরিক্ত সময়ের সেই রুদ্ধশ্বাস জয়ে কেবল সোনালি ট্রফিই উঁচিয়ে ধরেনি লুইস দে লা ফুয়েন্তের দল, ভেঙে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলে ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বজয়ের এই অবিস্মরণীয় কীর্তির পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।
বিশ্বকাপ এবারই প্রথম হয়েছে ৪৮ দলের। তারকাদের আলোচনার ভিড়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে দল হিসেবে খেলা স্পেন। পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রেখে রদ্রি হয়েছেন টুর্নামেন্ট সেরা। ট্রফি ও বিশ্বরেকর্ড—দুটিই নিজেদের করে নেওয়ার পর রদ্রি বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই, এই দলটি অসাধারণ এবং আমরা বিশ্বচ্যাম্পিয়ন, এটি মুখে বলতেও অবিশ্বাস্য লাগছে। এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কঠিন টুর্নামেন্ট, তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় রয়েছে, আমরা সব রেকর্ড ভেঙেছি...।
পুরো ম্যাচে আর্জেন্টিনা তেমন কোনো বড় সুযোগই তৈরি করতে পারেনি। লিওনেল মেসির দলকে বোতলবন্দী করে রাখার সেই নিখুঁত ও সাহসী ফুটবল খেলার রহস্য নিয়ে বলতে গিয়ে স্প্যানিশ মাঝমাঠের এই চালিকাশক্তি বলেন, ‘এটাই এই দলের গোপন রহস্য, আমাদের সামনে কে আছে তা কোনো বিষয় নয়, আমরা তোমাদের ওপর চড়াও হবই। জীবনে সাহসী হতে হয় এবং জীবন তার পুরস্কার দেয়।’
গত এক বছরে এসিএল চোটের কারণে ক্যারিয়ারের কঠিনতম সময় পার করেছেন এই ব্যালন ডি’অরজয়ী তারকা। আকাশছোঁয়া সাফল্য থেকে চোটের কারণে একেবারে মাটি নেমে যাওয়া এবং সেখান থেকে কঠোর পরিশ্রমে আবারও বিশ্বজয়ের মঞ্চে ফেরার এক অনন্য গল্প শুনিয়েছেন তিনি। লোকে তাঁকে যেভাবে দেখে, সে প্রসঙ্গে রদ্রি যোগ করেন, ‘তারা যেন দেখতে পায় যে একজন খেলোয়াড় যে আকাশ স্পর্শ করে আবার একেবারে নিচে নেমে যায়, কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন শেষ পর্যন্ত তার মূল্য ফিরিয়ে দেয়। আমি প্রতিকূলতা জয়ের একটি উদাহরণ। এমন অনেক মানুষ আছেন যারা আমাকে চেনেন না, কিন্তু আমি স্পেনের মানুষের সমর্থন ও ভালোবাসা অনুভব করেছি।’

চলতি চক্রে আট টেস্টে সাত জয় নিয়ে ৮৭.৫০ শতাংশ পয়েন্টে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের জন্য সিরিজটি কঠিন পরীক্ষা হওয়ারই কথা। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই সিরিজের পর আবার দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হবে। চক্রের শেষ সিরিজটি ঘরের মাঠে ইংল্য
১০ ঘণ্টা আগে
মেসি একবার বলেছিলেন, ‘আমার বাবাকে নিয়ে অন্য খেলোয়াড়দের বাবার চেয়ে অনেক বেশি কথা বলা হয়। বলা হয়েছে, আমি আর বাবা মিলে জাতীয় দল নির্বাচন করি, তিনিই খেলোয়াড় বেছে দেন। তাঁকে এমন অনেক কিছুর সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলোর সঙ্গে তাঁর কোনো সম্পর্কই ছিল না। আমার ব্যাপারে এমন কথা বলা এক বিষয়, কিন্তু আমার বাব
১২ ঘণ্টা আগে
মেসি তারকা হয়ে ওঠার পরও হোর্হে খুব বেশি সংবাদমাধ্যমের সামনে আসেননি। ছেলের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তাঁর হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মেসির বড় অর্জনগুলোয় পরিবারের সঙ্গে তাঁকে নিয়মিত দেখা যেত।
১৩ ঘণ্টা আগে
একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্বে বাংলাদেশের আরেক দল ফর্টিস এফসিও মাঠে নামবে। তবে তাদের ম্যাচটি হবে ঢাকায়। বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ফর্টিস।
১৪ ঘণ্টা আগে