
চ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
হোম পার্কে এদিন শুরুর একাদশে খেলেননি হামজা। মাঠে নামেন ৮০ মিনিটে, ততক্ষণ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল শেফিল্ড। কিন্তু এর ঠিক এক মিনিট পরই রায়ান হার্ডির গোলে সমতা ফেরায় প্লিমাউথ। ৮৮ মিনিটে দলটির হয়ে জয়সূচক গোলটি করেন মুহামেদ তিজানি।
ম্যাচের ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও তাই হেরে মাঠ ছাড়তে হয় শেফিল্ডকে।এনিয়ে টানা তিন হারে হুমকির মুখে পড়ে গেল তাদের সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন। ৪২ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট পেয়ে বার্নলি দুই ও লিডস ইউনাইটেড রয়েছে শীর্ষে।
লিগ শেষ হতে বাকি রয়েছে আর চার রাউন্ড। ৪৬ ম্যাচ শেষে সেরা দুইয়ে থাকতে না পারলে প্লে অফ খেলতে হবে হামজাদের।

শেষের লড়াইয়ের অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। টানা এক মাসের লড়াই শেষে ভারত-নিউজিল্যান্ড শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে আগামীকাল ছোট সংস্করণের বিশ্বকাপ শেষ হবে। তার আগে ফাইনালের উইকেট নিয়ে কৌতূহল সবার মনে।
৪২ মিনিট আগে
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে শাহিন শাহ আফ্রিদির দলের। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের আগে কোচিং স্টাফের সদস্যদের ঢাকায় পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রকৃতি বাধা হয়ে দাঁড়ালে তেমন কিছু হতে পারে। আইসিসির প্লেয়িং কন্ডিশন বলছে সে কথাই।
৩ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে প্রশংসায় ভাসছেন যশপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি তো তাঁকে কাল্পনিক ‘আলাদিন ও আশ্চর্য প্রদীপ’ গল্পের জিনের সঙ্গেই তুলনা করেছেন। ধারাভাষ্যকার হার্শা ভোগলে বুমরাকে আখ্যা দিয়েছেন ভারতের ‘ডায়মন্ড’ হিসেবে।
৪ ঘণ্টা আগে