
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৮ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে শাহিন শাহ আফ্রিদির দলের। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের আগে কোচিং স্টাফের সদস্যদের ঢাকায় পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ দুপুরে পাকিস্তানের ৫ সদস্যের কোচিং স্টাফ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরা হলেন প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাঁদের সবাইকে টিম হোটেলে নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর ক্রিকেটাররা দেশে ফিরে গেলেও কোচিং স্টাফের সদস্যরা শ্রীলঙ্কাতে রয়ে গিয়েছিলেন। সেখান থেকেই সরাসরি ঢাকায় পা রাখলেন হেসনরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে সম্প্রতি দল দিয়েছে পিসিবির নির্বাচক প্যানেলে। দলে থাকা ক্রিকেটাররা এরই মধ্যে করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বাদ পড়েছে পাকিস্তান। বাজে পারফরম্যান্সের কারণে বড় পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবচেয়ে বড় চমক বাবর আজমের বাদ পড়া। দলে নেওয়া হয়েছে এখন পর্যন্ত ওয়ানডেতে অভিষেক না হওয়া ছয় ক্রিকেটারকে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাহিবজাদা ফারহান। ৩৮৩ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছেন এই ওপেনার। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। চোটের কারণে দলে রাখা হয়নি ফখর জামানকে।
বাংলাদেশ এবং পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। ১৩ ও ১৫ মার্চ বাকি ম্যাচ দুটিতে মাঠে নামবে তারা। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামাইল হোসেন।

ডারউইনে আজ হঠাৎ করেই আলোচনায় মেহেদী হাসান মিরাজ-মিচেল স্টার্ক। বিশেষ কোনো রেকর্ডের জন্য নয়। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুজনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। যা সামলাতে এগিয়ে আসতে হয়েছে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনাকেও। তবে সতর্ক ছিলেন বলেই তানজিদ হাসান তামিমের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।
১২ মিনিট আগে
ডারউইনে প্রথম টেস্টের দুই দিনের অবস্থা দেখে বাংলাদেশকে চালকের আসনে বলে দেওয়াই যায়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের ১৫৩ রানের লিড তো পেয়েছেই। হাতে এখনো তাদের ৪ উইকেট বাকি। এমন অবস্থায় স্বাগতিকদের বিপক্ষে স্কোরটা যত বড় করা যায়, সেই পরিকল্পনাই করছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
সুযোগটা হঠাৎই এসেছে বাংলাদেশের সামনে। ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপের অংশ হওয়ার পথে বাংলাদেশ। মূলত ভারতের সরে দাঁড়ানোতেই খুলেছে এই দরজা। শেষ মুহূর্তে পাওয়া আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে আজ ইতিবাচক সিদ্ধান্তের দিকেই এগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১ ঘণ্টা আগে
পেসারদের স্লেজিংয়ে পাল্টা জবাব, উত্তপ্ত পরিস্থিতি সামলাতে আম্পায়ারের এগিয়ে আসা—অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো ভেন্যুতে টেস্টে এসব ঘটনা দেখা যায় হরহামেশাই। ডারউইনে চলমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টও এর ব্যতিক্রম নয়। আজ দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তর্ক লেগে যায় মিচেল স্টার্কের।
৩ ঘণ্টা আগে