
গোলের পর গোল। উত্তর কোরিয়ার আক্রমণ সামলাতে সামলাতে একসময় বাংলাদেশের রক্ষণভাগ যেন দিশেহারা। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মিলি আক্তারের জন্যও সময়টা হয়ে উঠেছিল দীর্ঘ এক দুঃস্বপ্ন। একের পর এক শট এসেছে তাঁর দিকে, কিন্তু সতীর্থদের কাছ থেকে পাননি তেমন কোনো সহায়তা। শেষ পর্যন্ত ১০ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের গোলরক্ষককে।
নাগাই স্টেডিয়ামে এশিয়ান গেমসের ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচটি শেষ হয়েছে উত্তর কোরিয়ার ১০–০ গোলের জয়ে। বাংলাদেশের জন্য শুধু আরেকটি হার নয়, নারী ফুটবলে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। এর আগে ২০১৩ সালে ঢাকায় থাইল্যান্ডের কাছে ৯–০ গোলে হেরেছিল বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই বোঝা যাচ্ছিল, দিনটি বাংলাদেশের জন্য কঠিন হতে যাচ্ছে। উত্তর কোরিয়ার জন রিয়ং জং, চে আন ইয়ং ও কিম কিয়ং ইয়ং—তিনজনই করেছেন জোড়া গোল।
পঞ্চম মিনিটে জন রিয়ং জংয়ের গোলের পর ১০ মিনিটে আবারও স্কোর করেন তিনি। ১২ মিনিটে হাং ইউ ইয়ংয়ের গোলে ব্যবধান ৩–০। এরপর বাংলাদেশের রক্ষণে যেন একের পর এক আক্রমণের ঢেউ। ১৮ ও ৩৫ মিনিটে চে আন ইয়ং গোল করলে ব্যবধান হয় ৫–০। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কিম কিয়ং ইয়ংয়ের জোড়া গোলে স্কোরলাইন ৭–০।
বিরতির পরও উত্তর কোরিয়া থামেনি। ৫১ মিনিটে রি সং আ এবং ৬০ মিনিটে বদলি জং কুমের গোলে ব্যবধান দাঁড়ায় ৯–০। শেষ মুহূর্তে ৯০ মিনিটে হান জিন হং করেন দশম গোল।
বাংলাদেশের অসহায়ত্ব বোঝাতে ম্যাচের পরিসংখ্যানই যথেষ্ট। উত্তর কোরিয়া গোলমুখে শট নিয়েছে ২১টি, বাংলাদেশ একটিও নয়। বল দখলেও বাংলাদেশ ছিল পিছিয়ে—উত্তর কোরিয়ার ৭৩ শতাংশের বিপরীতে মাত্র ২৭ শতাংশ।
এর মধ্যে কোচ পিটার বাটলারের একাদশে ছিল বড় পরিবর্তন। অভিজ্ঞ ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র ছিলেন না শুরু একাদশে। তরুণদের নিয়ে গড়া দলটি তাই আরও বেশি চাপে পড়ে যায় শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের পার্থক্য বিশাল। উত্তর কোরিয়া ১১ নম্বরে, বাংলাদেশ ১০৭। গত মার্চে এশিয়ান কাপেও উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই ব্যবধান দ্বিগুণেরও বেশি হলো।
আর গোলপোস্টের নিচে দাঁড়িয়ে পুরো ম্যাচে সেই ব্যবধানের সাক্ষী হলেন মিলি আক্তার।

সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
৪ মিনিট আগে
গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যাটারদের সামনে হাসান যেন বিভীষিকা। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাব।
৪৪ মিনিট আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
১ ঘণ্টা আগে
দশ গোলের লজ্জার হার। অথচ ম্যাচ শেষে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলারের কথায় আবারও সেই পুরোনো প্রসঙ্গ—মাঠের বাইরের হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হারের পর দলের ভয়াবহ পারফরম্যান্সের দায় মাঠের ভেতরের জন্য নিলেও বাইরে কী হচ্ছে, তার দায় নিতে রাজি নন ইংলিশ কোচ। বরং মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা, কনফ
২ ঘণ্টা আগে