
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রানআউটের ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজ এবং সালমান আলী আগা। স্বাগতিক অধিনায়কের করা এই রানআউটকে ক্রিকেটের চেতনা পরিপন্থী বলে মন্তব্য করেছেন পাকিস্তানি ব্যাটার। মিরাজের জায়গায় তিনি থাকলে এভাবে আউটের চিন্তা করতেন না বলেও জানালেন সালমান।
পাকিস্তানের ইনিংসের ৩৯ তম ওভারটি করতে আসেন মিরাজ। সে ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মোহাম্মদ রিজওয়ান। মিরাজ বল ঠেকানোর পর অপরপ্রান্তে থাকা সালমান স্বাগতিক দলপতির হাতে বল তুলে দিতে চেয়েছিলেন। তবে দ্রুত বল হাতে নিয়ে স্টাম্প ভাঙেন মিরাজ। তাঁর আবেদনের প্রেক্ষিতে সালমানকে আউট দেন আম্পায়ার। এই ব্যাটারের মতে, কখনো আইনের চেয়েও স্পোর্টসম্যানশিপের বিষয়টা বড় হয়ে দাঁড়ায়।
আলোচিত ইস্যুতে সালমান বলেন, ‘আমি আপনাদের বলতে পারি ঘটনার পরে কী হয়েছে। সবাই দেখেছে কী হয়েছে। অনেকটা মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়ার মতো ব্যাপার। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ওখানে থাকলে কী করতাম, আমি ভিন্নভাবে করতাম। তবে এরপর যা হয়েছে, সবটুকুই ‘হিট অব দা মোমেন্টে’ হয়ে গেছে।’
সেই পরিস্থিতিতে নিজে কী করতেন-এই প্রসঙ্গে সালমান বলেন, ‘এটা (নিজের রানআউট) আইনে আছে। আমি সব সময় আইন অনুসরণ করতে চাই। তবে স্পোর্টসম্যান স্পিরিটের বিষয় যখন সামনে আসে… স্পোর্টসম্যান স্পিরিট সেখানে থাকতে হবে, যা কিছুই হোক না কেন। এটা আইনে আছে। সে (মিরাজ) যদি এটাকে ঠিক মনে করে তো তার কাছে এটা ঠিক। তবে আমার দৃষ্টিভঙ্গি যদি জানতে চান, আমি অবশ্যই অন্য কিছুই করতাম। স্পোর্টসম্যান স্পিরিটই বেছে নিতাম।’
সচল থাকার পরও কী ভেবে মিরাজের হাতে বল তুলে দিতে গিয়েছিলেন—এই প্রসঙ্গে সালমান বলেন, ‘বল আমার প্যাডে লাগে, পরে ব্যাটে লাগে। আমার তখন মনে হয়েছে, এখন তো আর আউট হতে পারব না (ডেডবল ভেবেছিলেন)। কারণ বল এর মধ্যেই আমার প্যাডে ও ব্যাটে লেগেছে। এ জন্য চেষ্টা করছিলাম তাকে (মিরাজ) বল দিতে। রান নেওয়া বা এ রকম কিছুর চেষ্টা করছিলাম না। আমি সেটাই করার চেষ্টা করছিলাম, তার ভাবনা অবশ্যই ভিন্ন ধরনের ছিল।’

দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তবে সফরকারীদের জয় ছাপিয়ে রানআউট বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজ। সালমান আলী আগাকে রানআউট করে বেশ তোপের মুখেই পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। আলোচিত ইস্যুতে মিরাজকে গলির ক্রিকেট বয়ের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট
৪১ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম সরিয়ে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় ব্লেসিং মুজারাবানির ওপর বেশ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেরিতে পিএসএল থেকে নাম প্রত্যাহার করায় জিম্বাবুয়ের পেসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পিসিবি–এমনটাই
১ ঘণ্টা আগে
এমসিসির আইন থাকলেও সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউট মেনে নিতে পারছেন না অনেকেই। বিতর্কিত রানআউটে রীতিমতো তোপের মুখেই পড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। মিরাজের সমালোচনা করেছেন মোহাম্মদ কাইফ, রমিজ রাজা, অজয় জাদেজাদের মতো সাবেক ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগে
মিমু প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খালাতো বোন। তবে খেলোয়াড়ি জীবনে তিনি সব সময় নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়েই পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস, আর্চারি ফেডারেশন, বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগে