
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই শেষ ওয়েস্ট ইন্ডিজের পথচলা। কিন্তু টুর্নামেন্ট শেষ হলেও দেশে যে ফিরতে পারছে না ক্যারিবীয়রা। চার দিন ধরে ভারতে রয়েছেন শাই হোপ, শিমরন হেটমায়াররা। আটকে পড়া অবস্থায় দেশের জন্য মন কাঁদছে উইন্ডিজ কোচ ড্যারেন স্যামির।
১ মার্চ রাতে কলকাতার ইডেন গার্ডেনসে ‘ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে’ ভারতের কাছে ৫ উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বিশ্বকাপের ওপর। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এখনো ক্রিকেটার ও কোচদের বিশাল এক বহর আটকা পড়ে আছে কলকাতায়। ড্যারেন স্যামি আজ সকালে সামাজিক মাধ্যমে এক পোস্টে দেশে ফেরার আর্তি জানিয়েছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) পরশু রাতে এক বিবৃতিতে জানিয়েছিল, ভারতে উইন্ডিজ দল আটকা পড়ে আছে। তারা সেখানে নিরাপদে আছে। তবে দেশে ফেরার বিমানের ব্যবস্থা করতে বেগ পোহাতে হচ্ছে। আজ স্যামির পোস্টে বোঝা গেছে অনেক কিছুই। তিনি তো ওয়েস্ট ইন্ডিজ দলের কোচই নন। ক্যারিবীয়দের দুই বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কও। বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে তিনি মেশেন বন্ধুর মতো। তাঁদের দেশে ফেরার আকুতিটা তিনিও অনুভব করতে পারছেন।
১ মার্চ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের টুর্নামেন্ট শেষ হয়েছে। নিয়মরক্ষার ম্যাচে ৫ উইকেটে হেরে যায় সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, ২ মার্চ স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল রাজার দলের। প্রথমে দিল্লি হয়ে দুবাই, এরপর দুবাই হয়ে হারারে পৌঁছাবেন—এমন সূচিই ছিল জিম্বাবুইয়ানদের। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক ফ্লাইট বন্ধ থাকায় রাজা-বেনেটরা বাধ্য হয়ে ভারতে থেকে গিয়েছিলেন।
আটকে পড়া জিম্বাবুয়ের ক্রিকেটাররা অবশেষে ভারত ছাড়তে পারছেন। গতকাল থেকে ধাপে ধাপে ভারত ছাড়া শুরু করেছেন তাঁরা। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু সুপার এইটে একটা ম্যাচও জিততে পারেনি রাজার দল। যার মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই তাদের বিপক্ষে ২৫০ রানের বেশি রান করে রেকর্ড বই তছনছ করে দিয়েছিল।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৩ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৪ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৪ ঘণ্টা আগে