
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। তাদের এই যুদ্ধের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। অবশেষে দুই দিন আটকা পড়ার পর সিকান্দার রাজা-ব্রায়ান বেনেটরা দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।
ভারত থেকে জিম্বাবুয়ে দলের দেশে ফেরার কথা আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এক বিবৃতিতে জেডসি লিখেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া জিম্বাবুয়ে দল ভারত থেকে দেশে ফিরছে। তারা কদিন আগে সাম্প্রতিক ট্রানজিট জটিলতায় পড়েছিল। আইসিসি বিকল্প ব্যবস্থা করে দিয়েছে।’
ক্রিকেটাররা ধাপে ধাপে জিম্বাবুয়েতে ফিরবেন বলে জেডসি আজ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ‘ক্রিকেটারদের দেশে ফেরার পথ পরিবর্তন হয়েছে। ফ্লাইট পাওয়ার ওপর নির্ভর করে ক্রিকেটাররা ধাপে ধাপে হারারেতে ফিরবেন। প্রথম গ্রুপের ক্রিকেটাররা আজ ভারত থেকে রওনা দিয়েছেন। শেষ গ্রুপটি শুক্রবার বিকেলে রওনা দেবে। পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে।’
১ মার্চ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারে জিম্বাবুয়ে। ক্রিকইনফো তখন এক প্রতিবেদনে জানিয়েছিল, ২ মার্চ স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল। প্রথমে দিল্লি হয়ে দুবাই, এরপর দুবাই হয়ে হারারে পৌঁছাবেন—এমন সূচিই ছিল জিম্বাবুইয়ানদের। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক ফ্লাইট বন্ধ থাকায় রাজা-বেনেটরা বাধ্য হয়ে ভারতে থেকে যান।
‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু সুপার এইটে একটা ম্যাচও জিততে পারেনি রাজার দল। যার মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই তাদের বিপক্ষে ২৫০-এর বেশি রান করে রেকর্ড বই তছনছ করে দিয়েছিল।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে