তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ভারতকে পেছনে ফেলে আবারও এক নম্বরে উঠে এসেছে ইংলিশরা।
আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে কিছুদিন আগেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। ইংল্যান্ড সিরিজ জেতায় আবারও দুই নম্বরে নেমে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ওল্ড ট্রাফোর্ডে ব্যাট করতে নেমে ১২৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ৬২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দল জেতানোর পথে ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জস বাটলার। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে দলের সহজ জয় নিশ্চিত করেন তিনি। ব্রুকের ব্যাট থেকে আসে ৩৩ রান।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রান এবং দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জিতেছিল ইংল্যান্ড। সব মিলিয়ে সবশেষ ২৬ টি-টোয়েন্টির ২৩টিতেই জয়ের দেখা পেল তারা।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন ব্রুক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আবারও বিশ্বের এক নম্বর হওয়া অসাধারণ এক অর্জন। এ জন্য দলের প্রত্যেকেরই গর্বিত হওয়া উচিত। সবাই নিজেদের সেরাটা দিয়েছে, বিশেষ করে যারা খুব বেশি খেলার সুযোগ পায়নি।’
সিরিজে ১৭০ রান করেছেন ব্রুক। তিন সংস্করণেই ইংল্যান্ডের নিয়মিত খেলোয়াড় হওয়ায় চাপ থাকলেও দেশের হয়ে খেলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘আমি ইংল্যান্ডের হয়ে যত বেশি সম্ভব ক্রিকেট খেলতে চাই। এটাই আমার প্রধান অগ্রাধিকার। এ কারণেই আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলি না।’
অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং ও বোলিংয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য শ্রীলঙ্কার। আগামী ২২ সেপ্টেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ‘ব্যাটিং ও বোলিং, দুই দিক থেকেই আমাদের জন্য এটি খুবই হতাশাজনক একটি সিরিজ ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা দলগুলোর তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তা বোঝার জন্য এই সিরিজটি আমাদের চোখ খুলে দিয়েছে।’

ইনিংসের শুরু থেকেই চড়াও হন ভারতের ব্যাটাররা। স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মাদের আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের বোলাররা। স্মৃতি ফিরলেও একপ্রান্তে তাণ্ডব চালিয়ে যান শেফালি। এই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত।
১ ঘণ্টা আগে
আরও একটি সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে টস জিতেছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে একুশ শতকে লা লিগার কোনো মৌসুমের প্রথম সাত ম্যাচে গোল করার দিক থেকে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
চীনের বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো বড় হার দিয়ে। পুল ‘এ’-এর ম্যাচে আজ চীনের কাছে ১৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে