
ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণিত হয়েছে। হাতের নাগালে থাকা ম্যাচ হেরেছেন আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশের যুবারা।
বুলাওয়েতে গতকাল বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে দফায় দফায় বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথমে ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ৪৯ ওভারে ২৩৫ রানের লক্ষ্যে ছুটছিল বাংলাদেশ। তবে ১৭.২ ওভারে বাংলাদেশ ২ উইকেটে ৯০ রান করার পর ফের নামে বৃষ্টি। ৮১ মিনিট খেলা বন্ধ থাকার পর বাংলাদেশের সামনে ২৯ ওভারে ১৬৫ রানের লক্ষ্য নির্ধারিত হয়েছে। তামিমের দল তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে এখান থেকেই। ২৮.৩ ওভারে গুটিয়ে গেছে ১৪৬ রানে। যেখানে ফিফটি পেরোনোর (৫১) পর তামিম ভারতীয় স্পিনার খিলান প্যাটেলের ফুল টস লং অনের ওপর দিয়ে তুলে মারতে যান। টাইমিংয়ে গড়বড় হওয়া বল সহজে লং অনে ধরেছেন কনিষ্ক চৌহান।
৪০ রানে ৮ উইকেট হারিয়ে হাতের নাগালে থাকা ম্যাচটা ডিএলএস মেথডে ১৯ রানে হেরে গেছে বাংলাদেশ। হাতের নাগালে থাকা ম্যাচ হেরে যাওয়ায় নিজেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তামিম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সেই শটটাই ডুবিয়েছে। ম্যাচটা আমার জন্য শিক্ষা। সেরাটা দিচ্ছি। তবে দুর্ভাগ্যজনকভাবে তারা ক্যাচটা ধরেছে। ভারত অনেক দুর্দান্ত দল।’
টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন বৈভব সূর্যবংশী (৭২) ও অভিজ্ঞান কুন্ডু (৮০)। পাঁচ নম্বরে নামা অভিজ্ঞান ১১২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৮০ রান করে নবম ব্যাটার হিসেবে আউট হয়েছেন। ০, ৬১, ৬৬—বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগে এই তিনবার জীবন পেয়েছেন অভিজ্ঞান। ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমাদের জন্য হতাশাজনক। সুযোগ নষ্ট করেছি। ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) মেথড চলে এল। ম্যাচটা আমাদের জন্য শিক্ষা।’
বৃষ্টি বাধার পরও প্রথমে ৫০ ওভারই বরাদ্দ ছিল দুই দলের জন্য। তবে মাঝপথে বৃষ্টি বাগড়া দেওয়ায় ম্যাচের দৈর্ঘ্য এক ওভার কমে আসে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত ৪৯.৪ ওভারে ২৩৮ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের তরুণ পেসার আল ফাহাদ ৯.২ ওভারে ৩৮ রানে নিয়েছেন ৫ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন তিনি। তাঁকে নিয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক তামিম। বুলাওয়েতে পরশু বাংলাদেশ খেলতে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বুলাওয়েতে দুই ম্যাচ খেলে তামিম-ফাহাদরা চলে যাবেন হারারেতে। ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথমের সঙ্গে মিলি আক্তারের জন্যও ছিল সেটা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ। চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে। চীনের সামনে বাংলাদেশের প্রাচীর বনে যাওয়া মিলিকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন গোলরক্ষ
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচবারের দেখায় পাঁচবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চোকার্স, সেটা আজ ফের প্রমাণ হলো কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৯ বছরের চেষ্টায় অধরা জয়ে ফাইনালের টিকিট কাটল
৬ ঘণ্টা আগে
সিডনিতে গতকাল চীনের কাছে নারী এশিয়ান কাপের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরকার্ড দেখে তো পুরোটা বোঝার উপায় নেই। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে হেরেও ক্রীড়াপ্রমীদের হৃদয় জয় করেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। তাঁদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। তাদের এই যুদ্ধের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। অবশেষে দুই দিন আটকা পড়ার পর
৮ ঘণ্টা আগে