ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আট রাউন্ডের খেলা শেষ হয়েছে। নবম রাউন্ড শুরু হচ্ছে ঈদের পর। ক্রিকেটাররা এখন কাটাচ্ছেন ঈদের ছুটি। শরীফুল ইসলাম ছুটি কাটাতে গেছেন নানা বাড়ি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল আজ ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পুকুরে নেমেছেন ও মাছ ধরতে জাল ফেলেছেন। ভিডিওর ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘নানার বাড়ির আনন্দ।’ বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৯ মিনিটে এই ভিডিও পোস্ট করার তিন ঘণ্টায় প্রতিক্রিয়া ৫০ হাজার ছাড়িয়ে গেছে। লাভ, কেয়ার প্রতিক্রিয়াই সেখানে বেশি। ৯০০-এর বেশি মন্তব্য এসেছে। অনেকেই সেখানে নানা বাড়িতে শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন। শেয়ারও হয়েছে বেশি।
এবারের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন শরীফুল। ৭ ম্যাচে ৪.৬৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে গত ৪ মার্চ দুর্দান্ত বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। ১০ ওভারে ১৪ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তিন ওভার মেডেন দিয়েছিলেন। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এখন পয়েন্ট টেবিলের ছয়ে। ৬ এপ্রিল আবাহনী লিমিটেড-শাইনপুকুর ক্রিকেট ক্লাব ম্যাচ দিয়ে শুরু ডিপিএলের নবম রাউন্ড। শরীফুলের দল ৭ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।
ডিপিএলের আগে বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। ইকোনমি ৯.০৬। টুর্নামেন্টের শুরুর দিকে এলোমেলো বোলিংয়ের কারণেই মূলত এমন বেশি ইকোনমি দেখাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সঠিক লাইন-লেংথ বজায় রেখে বোলিং করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট নিয়েছিলেন। ৭ ফেব্রুয়ারি রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৫ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৬ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৭ ঘণ্টা আগে