Ajker Patrika

পেলে না মেসি কে সেরা, উত্তর দিলেন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৮: ০৪
পেলে না মেসি কে সেরা, উত্তর দিলেন ট্রাম্প
ট্রাম্পের হাতে বল তুলে দিচ্ছেন মেসি। ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা ফুটবলার কে—এই প্রশ্নে সবার আগে যে কয়েকজনের নাম ওঠে আসে তাঁদের মধ্যে লিওনেল মেসি ও পেলে অন্যতম। এই দুজনের মধ্যে এবার সেরা বেছে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের মধ্যে আর্জেন্টাইন সুপারস্টারকে এগিয়ে রাখলেন তিনি।

বেশ কয়েকবার নিজেকে সেরা ফুটবলার বলে দাবি করেছেন পেলে। যুক্তি হিসেবে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়কে সামনে এনেছেন এই কিংবদন্তি ফুটবলার। বিশ্বকাপ জয়ের সংখ্যাটা পেলের সমান না হলেও মেসিকে পেলের চেয়ে এগিয়ে রাখেন বিশ্লেষকেরা। ২০২২ কাতার বিশ্বকাপ জেতার পর তো এলএমটেনকে সর্বকালের সেরা বলেই দাবি করেছেন বর্তমান-সাবেক ফুটবলার এবং বিশ্লেষকদের কেউ কেউ।

সর্বকালের সেরার প্রশ্নে পেলে ছাড়াও মেসির সঙ্গে ওঠে আসে ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনাসহ আরও বেশ কয়েকজন সাবেক ফুটবলারের নাম। তবে সংখ্যাটা না বাড়িয়ে কেবল ব্রাজিলের সাবেক ফুটবলারের সঙ্গেই মেসির তুলনা করলেন ট্রাম্প।

নিজেদের ইতিহাসে গত মৌসুমে প্রথমবার মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জেতে ইন্টার মায়ামি। সেই শিরোপা উদ্‌যাপনে আজ হোয়াইট হাউসে মেসিসহ মায়ামির অন্য ফুটবলারদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ট্রাম্প প্রশ্ন ছুড়ে দেন—মেসি নাকি পেলে, কে সেরা? এরপর মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি হয়তো পেলের থেকেও ভালো।’

গত বছর হোয়াইট হাউস সফর করেছিলেন রোনালদো। অনুষ্ঠানে পর্তুগিজ তারকার কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়, তুমিও (মেসি) দারুণ।’

মেসির প্রতি নিজের ছেলে ব্যারন ট্রাম্পের ভালোবাসার কথা জানাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, “বাবা, জানো আজ এখানে কে আসছে?” আমি বললাম, “না, আজ আমার অনেক কাজ।” তখন সে বলল, “মেসি!” সে তোমার বড় ভক্ত এবং মনে করে তুমি একজন অসাধারণ মানুষ।’

অনুষ্ঠানের শেষে মেসি ট্রাম্পকে মায়ামির খেলোয়াড়দের স্বাক্ষর করা একটি ফুটবল উপহার দেন। অন্যদিকে ক্লাবটির সহমালিক জর্জে মাস ও প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দলের একটি জার্সি ও ঘড়ি উপহার দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যপ্রাচ্যের আকাশে চীনা স্যাটেলাইট ইরানের নীরব ঢাল

ভারতকে চীনের মতো শক্তিশালী শত্রু হতে দেবে না যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে পালানটিরের ‘মেভেন’ যেন ১২ ঘণ্টায় ৯০০ আজরাইল

জর্ডানে গুরুত্বপূর্ণ মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান: সিএনএনের অনুসন্ধান

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত