
ফেডারেশন কাপে গত মঙ্গলবারের সূচিটা ঠিক এমনই ছিল। বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ আর ফর্টিস এফসির প্রতিপক্ষ পুলিশ এফসি। ব্যতিক্রম এটাই— ফেডারেশন কাপে পুলিশ জয় পেলেও লিগে শেষ হাসি হেসেছে ফর্টিস। কিংস তাদের ভাগ্য অপরিবর্তিত রেখেছে। ঘরের মাঠে আজ আরামবাগকে ২–১ গোলে হারিয়েছে তারা।
কিংস অ্যারেনায় ডেডলক ভাঙতে ২৪ মিনিট সময় নেন দোরিয়েলতন। আক্রমণের নেপথ্যে ছিলেন ইউসুফ; তাঁর নিখুঁত থ্রু বল ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েন রাকিব। তাঁর কাটব্যাকে দোরিয়েলতনের নেওয়া নিচু শটটি দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নিলে এগিয়ে যায় কিংস।
লিড দ্বিগুণ করতে দলটিকে অপেক্ষা করতে হয় মাত্র ৪ মিনিট। ডান প্রান্ত থেকে ক্রস বাড়ান দোরিয়েলতন। বক্সে থাকা সানডে দারুণ হেডে হেডে বল জালে জড়ান। আরামবাগ গোলরক্ষক বলটির নাগাল পাওয়ার আগেই তা জালে প্রবেশ করে।
বিরতি থেকে ফিরে ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে ওঠে আরামবাগ। তবে ৫৬ মিনিটে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয়। আরামবাগের ঘানাইন ফরোয়ার্ড কিজিতো লং বল ধরে জিকোকে পরাস্ত করলেও রেফারি হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল করে দেন। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়ান আরামবাগের ফুটবলার রকি। তবে ৬৩ মিনিটে ঠিকই গোল পায় আরামবাগ। মিলসের দারুণ এক সাইড ভলিতে স্কোরলাইন দাঁড়ায় ২-১।
ম্যাচের শেষদিকে আরামবাগ চাপ বাড়ালেও কিংসের ভিত নাড়াতে পারেনি। এই জয়ে লিগ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল কিংস।
আবাহনীকে (২২) টপকে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে। ফেডারেশন কাপে হারের প্রতিশোধ পুলিশের কাছ থেকে নিল ভালোভাবেই। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ২–০ গোলের জয় পেয়েছে তারা। পঞ্চম মিনিটে অনূর্ধ্ব–২০ সাফজয়ী অধিনায়ক মিঠু চৌধুরী নিখুঁত হেডে এগিয়ে দেন দলকে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়াস আহমেদ নোভা।

এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে পেশোয়ার। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুলতান সুলতানস। ৫ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে মোস্তাফিজদের লাহোর কালান্দার্স।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু ঝোড়ো ব্যাটিংয়ে টুর্নামেন্টে নিজেকে যখন চেনাতে শুরু করলেন, তখনই পড়লেন বিপদে। তিন ম্যাচেই পিএসএল শেষ হয়ে গেল বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের।
৪ ঘণ্টা আগে
উসমান তারিককে নিয়ে আলোচনা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই। বোলিং করতে করতে কয়েক মুহূর্তের জন্য থেমে যান। ব্যাটাররা কী করবেন, তা নিয়ে ধন্দে পড়ে যান। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এবার আলোচনায় এসেছেন ধীরগতির বোলিংয়ের কারণে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) এবারই বাংলাদেশ প্রথমবার খেলতে যাচ্ছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে দেখা যাবে, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেই অনুষ্ঠানে রীতিমতো সাংবাদিক বনে গেলেন তামিম ইকবাল।
৫ ঘণ্টা আগে