
২০২৬–২৭ মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু নিয়ে আবারও বদলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরিকল্পনা। আগস্টে মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত এ মাসে শুরু হচ্ছে না লিগ। নতুন সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা। ক্লাবগুলোকে চিঠি দিয়ে নতুন সূচির কথা জানিয়েছে বাফুফে।
এর আগে ২৮ ও ২৯ আগস্ট লিগের প্রথম রাউন্ড আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু কয়েকটি ক্লাবের অনুরোধের পরিপ্রেক্ষিতে সূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এর আগে ২১ আগস্টের চ্যালেঞ্জ কাপও বাতিল করা হয়েছে।
নতুন সূচি নিয়ে অবশ্য শুরু থেকেই তৈরি হয়েছে প্রশ্ন। কারণ, ২৭ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরুর সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ফলে ক্যাম্পে থাকা জাতীয় দলের ফুটবলারদের ছাড়াই ক্লাবগুলোকে লিগে নামতে হতে পারে। বাফুফে এবার জাতীয় দলের ক্যাম্প চলাকালেও ঘরোয়া ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।
এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে জাতীয় দলের একাধিক খেলোয়াড় থাকা ক্লাবগুলো। দল গঠনে বড় অঙ্কের অর্থ খরচ করার পর মৌসুমের শুরুতেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া মাঠে নামতে হবে তাদের। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের অনুশীলন ও বোঝাপড়াও পুরোপুরি গড়ে ওঠার আগেই শুরু হয়ে যাবে প্রতিযোগিতা।
এদিকে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ দলবদল শেষ হওয়ার পরই জাতীয় দলের ক্যাম্প চলাকালে ক্লাবগুলোকে নিজেদের দল নিয়ে লিগের প্রস্তুতি নিতে হবে।ফিফার নিষেধাজ্ঞার কারণে বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স এখনো লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করতে পারেনি। বকেয়া পরিশোধ করে ২৮ আগস্টের মধ্যে লাইসেন্সিং সম্পন্ন করার সময় দেওয়া হয়েছে তাদের। বসুন্ধরা কিংসের ওপর বর্তমানে ফিফার আটটি নিষেধাজ্ঞা রয়েছে।
ঘরোয়া ফুটবলের সূচিতে ফর্টিস এফসিকে ঘিরেও রয়েছে বাড়তি জটিলতা। ১৭ থেকে ২৩ অক্টোবর কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলবে ফর্টিস। সাধারণত বাংলাদেশের কোনো ক্লাব এএফসি প্রতিযোগিতায় খেললে ওই সময় ঘরোয়া ফুটবল স্থগিত রাখার নজির আছে। এবার ফর্টিসের ম্যাচের সময়ও ঘরোয়া লিগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ফলে এএফসি ম্যাচের কারণে ফর্টিসের স্থগিত হওয়া ম্যাচ পরে আয়োজন করতে হতে পারে।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১১ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে