
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালের জন্য নাহিদ রানাকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ করেছিলেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। তাঁর অনুরোধ রেখেছে বিসিবি। গতি তারকাকে পিএসএলের ফাইনাল খেলার অনুমতি দিয়েছে সংস্থাটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের কারণে পিএসএলের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন রানা। টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এরপরও এই পেসারকে পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি। শেষ পর্যন্ত জালমির মালিকের অনুরোধে নিজেদের অবস্থান থেকে সরে এল বিসিবি।
রানার পিএসএলের ফাইনাল খেলার বিষয়টি নিশ্চিত করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘পিএসএলের ফাইনাল ম্যাচে পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।’ পিএসএল ফাইনাল খেলতে রানার অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি বিসিবির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফেরার আগে জালমির হয়ে চার ম্যাচে মাঠে নামেন রানা। যেখানে বল হাতে তাঁর শিকার ৭ উইকেট। পিএসএলের মাঝপথে দেশে ফিরে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নেন এই বোলার; জিতেছেন সিরিজসেরা পুরস্কার। ফের পিএসএলে আগুন ঝরানোর অপেক্ষায় তিনি।
পিএসএলের ফাইনাল খেলে পর দিনই দেশে ফেরার কথা রানার। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দল আছেন এই পেসার।
সবার আগে পিএসএলের ফাইনালে পা রেখেছে জালমি। প্রথম কোয়ালিফায়ারে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়েছে বাবর আজমের দল। আগামী ৩ মে টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে। ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

স্বপ্ন পূরণ করলেও আত্মতৃপ্তিতে ভোগেনি বাংলাদেশ। নতুন করে স্বপ্ন দেখতে থাকে শিরোপা জেতার। সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩–১ গোলে হারিয়ে সেই বার্তাই দেয়। শেষটা সুন্দর না হলেও টুর্নামেন্ট অবশ্যই বাংলাদেশের জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে। অর্পিতা–রিয়াদের তাই মাথা উঁচু রাখাটাই শ্রেয়।
৭ মিনিট আগে
পাঞ্জাব কিংসের ম্যাচ শেষে সালমান খানের পুরোনো এক পোস্ট সামনে চলে আসে। কারণ, ফ্র্যাঞ্চাইজিটির সহ-সত্ত্বাধিকার প্রীতি জিনতা। এবারের আইপিএলও ব্যতিক্রম নয়। তবে গত রাতে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মজাকে এক ভিন্নমাত্রায় নিয়ে গেছেন।
৪৪ মিনিট আগে
স্বপ্ন ছিল বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে চড়াবেন। সাইফুল্লাহ শাকিবের সে স্বপ্ন পূরণ না হলেও নিজের মেধা দিয়ে বাংলাদেশের বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির এই তরুণ জায়গা করে নিয়েছেন পোল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে।
২ ঘণ্টা আগে
মুষলধারে বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে আশঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত তা-ই হলো। বৃষ্টির বাগড়ায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে একটা বলও মাঠে গড়াতে পারেনি।
২ ঘণ্টা আগে