Ajker Patrika

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ জুন ২০২৬, ২০: ০৪
বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট
আর্জেন্টিনার জয়ের পর এভাবেই উদযাপন করেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। ছবি: ফিফা

ফুটবল বিশ্বকাপের সময় পুরো বিশ্বের মতো বাংলাদেশও বুঁদ হয়ে থাকে ফুটবল উন্মাদনায়। প্রিয় দলের গোলের সময় পাড়া-মহল্লা, অলিগলিতে শোনা যায় চিৎকার। চায়ের কাপে ঝড় তোলার মতো সামাজিক মাধ্যমেও প্রিয় দলের প্রশংসার পাশাপাশি চলতে থাকে বিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গবিদ্রূপ। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের উন্মাদনা ফুটিয়ে তুলেছে।

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের সময় ফুটবলপ্রেমীদের বিরাট অংশ ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা গ্রুপে। প্রিয় দলের খেলা উপলক্ষে অনেক এলাকায় টাঙানো হয় প্রজেক্টর। ফুটবলপ্রেমীরা প্রিয় দলের জার্সি পরে খেলা দেখার পাশাপাশি দলের জয়ে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্‌যাপন করেন ফুটবলপ্রেমীরা। ফিফা বিশ্বকাপ গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে পাঁচটি ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা নিয়ে ফিফা গত রাতে এই পোস্ট দিয়েছে। ছবি: ফিফা
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা নিয়ে ফিফা গত রাতে এই পোস্ট দিয়েছে। ছবি: ফিফা

বাংলাদেশ এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপে খেলতে পারেনি। তবু বিশ্বকাপ তো বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ চলার সময় পুরো বিশ্বের মতো উন্মাদনায় শামিল হয়ে থাকেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। আর্জেন্টিনা-ব্রাজিলের জয়ের সময় দেশে ফুটবলপ্রেমীদের ‘পাগলামি’র ঘটনা সংশ্লিষ্ট দেশগুলোর গণমাধ্যমেও প্রচার করা হয় ফলাও করে। ফিফার গতকালের পোস্ট করা ছবির চারটিই ছিল ব্রাজিল-আর্জেন্টিনাকেন্দ্রিক। একটি ছবিতে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি দেখা গেছে।

১১ জুন আসতেকায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে রেকর্ড লাল কার্ড দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, রোনালদোর মতো তারকারাও ভেঙেচুরে দিচ্ছেন একের পর এক রেকর্ড। এবার পাঁচ গোল করে ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ড নিজের করে নিলেন মেসি। রোনালদো গত রাতে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে জোড়া রেকর্ড গড়েছেন। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত