
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটার তালিকা আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। সেই তালিকায় আছেন বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবালসহ দেশের সাবেক ক্রিকেটাররা।
তামিম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে ভোটার হয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে ভোটার হয়েছেন। এই তালিকায় আছেন শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন। সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে ভোটার হয়েছেন নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন। যাঁদের মধ্যে বিসিবির বর্তমান নির্বাচক প্যানেলে আছেন সুমন, নাঈম ও নাদিফ। লিপুর মেয়াদ শেষ হওয়ার পর এ বছরের মার্চে বিসিবির প্রধান নির্বাচক হয়েছেন সুমন।
আবাহনী লিমিটেড থেকে ভোটার হয়েছেন ফাহিম সিনহা। অ্যাডহক কমিটির গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধান তিনি। আজাদ স্পোর্টিং ক্লাব ও এক্সিউম ক্রিকেটার্স থেকে ভোটার হয়েছেন মির্জা ইয়াসির আব্বাস ও ইসরাফিল খসরু। বিসিবির অর্থ ও কল্যাণ বিভাগের প্রধান ইসরাফিল খসরু এবং ফিন্যান্স ও লজিস্টিকসে আছেন মির্জা ইয়াসির। টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ভোটার হয়েছেন।
৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হলেন তামিম। ৭ জুন হবে নির্বাচন।
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু, নাজিম উদ্দীন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন

ব্যাটারদের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি লেংথের পরিবর্তন করে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন রানা। যার মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে তিনবার আউট করেছেন রানা। তবে বাংলাদেশের আলোচিত গতিতারকাকে ভয় পান না বাবর।
৩৭ মিনিট আগে
তারকাখ্যাতির বিড়ম্বনা কেমন হয়, সেটা টের পাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, আইপিএলেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। বাজে অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেই দৃষ্টান্তও স্থাপন করছেন তিনি। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কোহলি।
২ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং ও বাউন্সারে ব্যাটারদের হরহামেশাই কুপোকাত করেন নাহিদ রানা। আগুনে বোলিংয়ে বিশ্ব ক্রিকেটে হই চই ফেলে দিয়েছেন রানা। বিশ্বের অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে কখনো কোনো বোলার বাউন্সার মারলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের গতিতারকা।
৩ ঘণ্টা আগে
সাভারে ক্লাবের নিজস্ব ২৫ একর জমিতে ভেন্যু নির্মাণের ঝুলে থাকা মেগা প্রজেক্টের আলোর মুখ দেখাতে নতুন করে তোড়জোড় শুরু করেছে এই কমিটি। সংবাদ সম্মেলনে মতিঝিলে ক্লাবের বর্তমান মাঠ ও জমির স্থায়ী বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে সাবেক গণপূর্ত মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মির্জা আব্বাসের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ
৪ ঘণ্টা আগে