
চোটে পড়ায় দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা এক রকম নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। আজ কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পাননি কারভাহাল। শুধু তিনিই নন, কোনো রিয়াল মাদ্রিদের ফুটবলার জায়গা পাননি স্পেনের বিশ্বকাপ দলে।
রিয়ালের কোনো ফুটবলার না থাকাই স্পেনের বিশ্বকাপ দলের বড় চমক। ২৬ সদস্যের দলে আছে লামিনে ইয়ামাল-রদ্রির মতো তারকারা আছেন। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইয়ামাল। আছেন তিন গোলরক্ষক উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়া। যাঁদের মধ্যে বার্সার গোলরক্ষক গার্সিয়া জিতেছেন লা লিগা। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। এই প্রিমিয়ার লিগের শিরোপা জিততে গানার্সদের অপেক্ষা করতে হয়েছে ২২ বছর।
২৬ সদস্যের মধ্যে তিন গোলরক্ষকের পাশাপাশি আছেন ৮ জন করে ডিফেন্ডার ও ফরোয়ার্ড। সঙ্গে আছেন ৭ মিডফিল্ডার। আক্রমণভাগে বার্সার তিন তারকা লামিনে ইয়ামাল, দানি অলমো, ফেরান তোরেসের সঙ্গে আছেন মিকেল ওইরজাবাল, ইয়েরেমি পিনো, বোরহা ইগলেসিয়াস, ভিক্টর মুনিয়োজ ও নিকো উইলিয়ামস।
স্পেনের বিশ্বকাপ দলে বার্সেলোনার আধিপত্য বেশি। সর্বোচ্চ ৮ ফুটবলার আছেন বার্সার।রক্ষণভাগে আছেন দুই বার্সা তারকা পাও কুবার্সি ও এরিক গার্সিয়া। মাঝমাঠে আছেন বার্সেলোনার দুই তারকা গাভি ও পেদ্রি। আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদ, অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের তিন জন করে ফুটবলার আছেন।
বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে স্পেন। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্প্যানিশরা। ২১ ও ২৭ জুন সৌদি আরব ও উরুগুয়ের মুখোমুখি হবে স্প্যানিশরা। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে প্রথমবারের মতো হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ।
স্পেনের ২০২৬ ফুটবল বিশ্বকাপের দল
গোলরক্ষক
উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও), ডেভিড রায়া (আর্সেনাল), হুয়ান গার্সিয়া (বার্সেলোনা)
ডিফেন্ডার
মার্ক কুকুরেয়া (চেলসি), পাও কুবার্সি (বার্সেলোনা), আইমেরিক লাপোর্তে (অ্যাথলেটিক বিলবাও) আলেক্স গ্রিমালদো (বায়ার লেভারকুজেন), পেদ্রো পোরো (টটেনহাম হটস্পার), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস লরিয়েন্তে (আতলেতিকো মাদ্রিদ), মার্ক পুবিল (আতলেতিকো মাদ্রিদ)
মিডফিল্ডার
গাভি (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), পেদ্রি (বার্সেলোনা), মার্তিন জুবিমেন্দি (আর্সেনাল), ফাবিয়ান রুইস (পিএসজি), আলেক্স বায়েনা (আতলেতিকো মাদ্রিদ), মিকেল মেরিনো (আর্সেনাল)
ফরোয়ার্ড
লামিন ইয়ামাল (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), দানি অলমো (বার্সেলোনা), ফেরান তোরেস (বার্সেলোনা), মিকেল ওইরজাবাল (রিয়াল সোসিয়েদাদ), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), বোরহা ইগলেসিয়াস (সেল্তা ভিগো), ভিক্টর মুনিয়োজ (ওসাসুনা)

স্বাগতিক বলে কথা। তার ওপর দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা। গোয়ায় ২০২৬ নারী সাফের আয়োজক ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। মালদ্বীপকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে
দুই বছর পর মাঠে ফিরছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট সামনে রেখে দল গোছাতে শুরু করেছে। বিদেশি ক্রিকেটাররা নিবন্ধন করছেন শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
২ ঘণ্টা আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন ক্রিকেটাররা। তবে জমকালো এই টুর্নামেন্টে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা এতটাই সীমা ছাড়িয়ে যান যে ক্রিকেটারদের পরিবারের ওপর আক্রমণ করা হয়। এবারের আইপিএলে ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
৫ ঘণ্টা আগে
আইপিএল শেষ হওয়ার পর ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ সফর করবে অজিরা। কিন্তু এই দুই সিরিজে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজলউডের মতো তারকা পেসারদের পাচ্ছে না অস্ট্রেলিয়া।
৫ ঘণ্টা আগে