
ইতালি ফুটবলের সেই স্বর্ণযুগ এখন আর নেই। ব্রাজিলের পাঁচবারের শিরোপা জয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। কিন্তু সবশেষ টানা তিন বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি ইতালিয়ানরা। ফলে শিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন এই ভেবে, ইতালি কী করে ব্রাজিলের অনুপ্রেরণা হতে পারে। কিন্তু ৪৪ বছরের পুরোনো ইতিহাস কেউ ঘাঁটলে বুঝতে পারবেন আসল ঘটনা।
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ তিন দিন আগে মাঠে গড়ালেও বাংলাদেশে যেন আজই শুরু হলো বিশ্বকাপ। কারণটা সবারই জানা। চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের সময় দেশের ফুটবল সমর্থকদের বিশাল একটা অংশ ভাগ হয়ে পড়ে ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই গ্রুপে। তবে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কো ম্যাচ দেখে ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা স্বাভাবিকভাবেই হতাশ। কার্লো আনচেলত্তির দল মরক্কোর সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।
ড্র করলেও ব্রাজিলের ভক্ত-সমর্থকদের অনুপ্রেরণা এখন ইতালি। চলুন একটু ঘুরে আসা যাক ১৯৮২ বিশ্বকাপ থেকে। ৪৪ বছর আগে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালি নিজেদের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছিল। সেই ম্যাচে আজ্জুরিদের প্রতিপক্ষ ছিল পোল্যান্ড। প্রথম ম্যাচ ড্র করা ইতালিই সেবার হয়েছিল চ্যাম্পিয়ন। আনচেলত্তির দলের ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো রয়েছে। এবার দল সংখ্যা বেড়েছে। ৩২ দল থেকে বেড়ে হয়েছে ৪৮ দল। নকআউট পর্ব শুরু হবে রাউন্ড অব বত্রিশ দিয়ে। ভুলগুলো শুধরে যদি ধারাবাহিক পারফরম্যান্স করা যায়, তাহলে ব্রাজিলও হতে পারে চ্যাম্পিয়ন।
১৯৮২ বিশ্বকাপে পোল্যান্ড ম্যাচের পর প্রথম রাউন্ডে আরও দুটি ম্যাচ ড্র করেছিল ইতালি। প্রথম রাউন্ডে আরও দুটি ম্যাচে ড্র করে—পেরু, ক্যামেরুন এই দুই দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আজ্জুরিরা। তবে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারানোর পর ইতালি টুর্নামেন্ট শেষ করেছিল চ্যাম্পিয়ন হয়ে। সেমিফাইনালে পোলিশদের বিপক্ষে ইতালি নিয়েছিল প্রতিশোধ। ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল আজ্জুরিরা।
৪৪ বছরের আগের রেকর্ডই নয়, ব্রাজিলের ভক্ত-সমর্থকদের জলজ্যান্ত উদাহরণ ২০২২ ফুটবল বিশ্বকাপ। কাতারে সবশেষ অনুষ্ঠিত বিশ্বকাপ আর্জেন্টিনা শুরু করে সৌদি আরবের কাছে হেরে। শেষ পর্যন্ত আকাশি-নীলরা হয়েছে চ্যাম্পিয়ন। এ ছাড়া ২০১০ বিশ্বকাপেও স্পেন হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে চ্যাম্পিয়ন হয়েছিল।
নিউ জার্সিতে আজ মরক্কোর বিপক্ষে বাজে ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। ২১ মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। সমতায় ফিরতে ব্রাজিলের লেগেছে ১১ মিনিট। ৩২ মিনিটে সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ব্রাজিল-মরক্কো। ম্যাচ শেষে কোচ আনচেলত্তি ব্যর্থতার দায় স্বীকার করে উন্নতির তাগিদ দিয়েছেন। যদি ভিনি-নেইমাররা গুরুর পরামর্শ বাস্তবে কাজে লাগাতে পারেন, তাহলে কে বলতে পারে, হয়তোবা ব্রাজিলের ২৪ বছরের হেক্সা মিশন পূর্ণ হবে এবারই।
২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। ম্যাচটি ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল খেলবে ২৫ জুন। মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
২ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে