
লেগস্পিন ঘূর্ণিতে ব্যাটারদের বোকা বানাতে ওস্তাদ রশিদ খান। পেস বোলারদের মতো গতির পাশাপাশি কুইক টার্ন, গুগলিতে ব্যাটাররা বুঝে উঠতে পারেন না যে তাঁকে (রশিদ খান) কীভাবে খেলবেন। আফগানিস্তানের তারকা লেগস্পিনার আজ স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।
একের পর এক রেকর্ড গড়া রশিদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ছিল ৬৯৬। নিউজিল্যান্ডের বিপক্ষে এক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট নিয়ে ৭০০ উইকেটের দরজায় কড়া নাড়তে থাকেন রশিদ। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে যান সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান। ভারসাম্য ধরে রাখতে না পেরে হিট উইকেট হয়ে যান আফরান। তাতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম উঠে গেল রশিদের।
রশিদের মাইলফলকের ম্যাচটা আফগানিস্তানের জন্য টিকে থাকার লড়াইয়েরও ম্যাচ। টস হেরে আগে ব্যাটিং পাওয়া সংযুক্ত আরব আমিরাত ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন শোয়েব খান। ৪৮ বলের ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ৭২ রান করেছে আফগানরা।
উইকেট নেওয়ার পাশাপাশি কিপটেমিতেও রশিদ খানের জুড়ি মেলা ভার। ৫১৩ ইনিংসে ৬.৫৯ ইকোনমিতে নিয়েছেন ৭০০ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুইয়ে থাকা ডোয়াইন ব্রাভোও অনেক পিছিয়ে রশিদের চেয়ে। ব্রাভো ৬৩১ উইকেট নিয়েছেন ৮.২৬ ইকোনমিতে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ছয়ে সাকিব আল হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তিনি নিয়েছেন ৫০৭ উইকেট। ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি সাকিবকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) খেলেননি তিনি। তবে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয় উইকেটশিকারী
উইকেট ইনিংস ইকোনমি
রশিদ খান ৭০০ ৫১৩ ৬.৫৯
ডোয়াইন ব্রাভো ৬৩১ ৫৪৬ ৮.২৬
সুনীল নারাইন ৬১৩ ৫৭৩ ৬.১৬
ইমরান তাহির ৫৭২ ৪৩১ ৬.৯৭
আন্দ্রে রাসেল ৫০৮ ৫২১ ৮.৮৪
সাকিব আল হাসান ৫০৭ ৪৬১ ৬.৮

মাঠের খেলায় আরও একবার ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশীদের কাছে ৬১ রানে হেরেছে তারা। এমন হারের পর দলটির কঠোর সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাকিস্তান ভারতের চতুর্থ সারির দলের কাছেও হারবে বলেই বিশ্বাস তাঁর।
৯ মিনিট আগে
পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। আমিনুল ইসলাম বুলবুলকে এখন অবশ্য দেশেই বেশি সময় দিতে হয়। বিসিবি সভাপতি বলে কথা। জরুরি কাজে আজ হুট করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বলে গেছেন বোর্ডের অন্যান্য পরিচালকদের। এমনকি সম্ভব হলে দেশের বাইরে থেকেও কাজ করতে ইচ্ছুক তিনি। তবু দিনশেষে নেতিবাচক খবরের শিরোনাম হতে
১ ঘণ্টা আগে
শক্তি-সামর্থ্যে ইতালির চাইতে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই দুই দলের ম্যাচের আগে এগিয়ে রাখা হয়েছিল ইংলিশদের। ম্যাচের ফলাফলও এসেছে তাদের পক্ষেই; ২৪ রানে জিতেছে হ্যারি ব্রুকের দল। তবে অনায়াসে জিততে পারেনি তারা। ইংল্যান্ডকে কাঁপিয়ে তবেই হেরেছে ইতালি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে তাদের ৬১ রানে উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান এভাবে আত্মসমর্পন করায় রীতিমতো হতাশ হয়েছেন ভক্তরা। এই ম্যাচের চিত্র দেখে হরভজন সিং মনে করছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এখন পার্থক্যটা আকাশ-পাতাল হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে