
দক্ষিণ আফ্রিকার কনর এস্টারহুইজেনের অভিষেকটা হয়েছে মনে রাখার মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। ২৪ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরার তালিকায়। সেখানে আছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্চ মাসের মনোনয়নপ্রাপ্ত তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এস্টারহুইজেনের সঙ্গে আছেন সঞ্জু স্যামসন ও জসপ্রীত বুমরা। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫০ গড় ও ১৪৫.৯৮ স্ট্রাইকরেটে করেন ২০০ রান। দুইটা ফিফটি ছিল এই সিরিজে। স্বাগতিক ব্ল্যাকক্যাপসের বিপক্ষে পিছিয়ে থেকে সিরিজটি ৩-২ ব্যবধানে জেতে প্রোটিয়ারা।
মার্চে এস্টারহুইজেন আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ ম্যাচের পাঁচটিই খেলেছেন টি-টোয়েন্টিতে। বুমরা, স্যামসনরাও খেলেছেন টি-টোয়েন্টিতে। ২৭৫ রান করে যৌথভাবে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন স্যামসন ও আর্জেন্টিনার পেদ্রো ব্যারন। স্যামসন তিন ইনিংসের তিনটিই ছিল নকআউট পর্বের ম্যাচ। তিনটিই করেন ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ রানের অপরাজিত ইনিংসের পর সমান ৮৯ রানের ইনিংস খেলেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
আহমেদাবাদে ৮ মার্চ একপেশে ফাইনালে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ভারত ৫ উইকেটে ২৫৫ রান করে। স্যামসনের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি বুমরার অবদানও অপরিসীম। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ফাইনালসেরার পুরস্কার। ভারত ৯৬ রানে জেতে তৃতীয়বারের মতো জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। মার্চে ৭ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন সঞ্জু স্যামসন। ৫ ম্যাচে ৮০.২৫ গড় ও ১৯৯.৩৭ স্ট্রাইকরেটে করেন ৩২১ রান।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের অভিষেক মৌসুমেই বেশ বিপাকে আছে পিন্ডিজ। টানা তিন ম্যাচ হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে বড় ধরনের দুঃসংবাদ পেল রিশাদ হোসেনরা। চোটে পড়ায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন নাসিম শাহ।
২ ঘণ্টা আগে
জিনেদিন জিদানের ফ্রান্সের কোচ হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের চেয়ারে জিদানের বসা এক রকম নিশ্চিত। স্পেনের এক সংবাদমাধ্যমে তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।
৩ ঘণ্টা আগে
চেন্নাই সুপার কিংসের হয়ে হতাশাজনক এক মৌসুম শেষে গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। সে সময় অবসরের কারণ সম্পর্কে কিছু বলেননি এই ভারতীয় ক্রিকেটার। এবার অশ্বিন জানালেন—মানসিক ক্লান্তি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
দ্রুতগতির বল কিংবা বাউন্সারের সঙ্গে ব্যাটারদের মানিয়ে নিতে বোলিং মেশিনের ব্যবহার বাংলাদেশে হয়ে আসছে অনেক দিন ধরেই। এবার বাংলাদেশে এল স্পিন বোলিং মেশিন। ১৬ লাখ টাকা দামের এই মেশিন আজ দেখা গেছে জাতীয় দলের স্পিন বোলিং ক্যাম্পে।
৪ ঘণ্টা আগে