
২০২৬ বিশ্বকাপের পর্দা নেমেছে। নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়া ফাইনালে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর এই ক হারের মধ্য দিয়ে আরও একবার মাথাচাড়া দিয়ে উঠল অতিপ্রাকৃতিক এক ‘অভিশাপ’। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করা দল কখনো বিশ্বকাপ জিততে পারে না—ফুটবল ইতিহাসের এই নির্মম জুজুর এবার শিকার হলো লিওনেল মেসির আর্জেন্টিনা।
টুর্নামেন্টের শুরু থেকেই আলবিসেলেস্তেরা এই র্যাঙ্কিংয়ের অদৃশ্য চাপের মুখে ছিল। যদিও বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তারা শীর্ষস্থান পুনরুদ্ধার করে নিজেদের ফেবারিট হিসেবে জানান দিয়েছিল, কিন্তু ফাইনালের মহারণে স্পেনের কাছে ১-০ গোলের হার সেই পুরোনো অভিশাপকেই সত্য প্রমাণ করল।
অথচ পুরো টুর্নামেন্টে ১৯টি গোল করে অন্যতম সেরা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল এক অজেয় স্পেনের, যারা পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করে বিশ্বরেকর্ড গড়েছে।
এবারের বিশ্বকাপে কেবল আর্জেন্টিনাই নয়, ফুটবলীয় নানান অভিশাপের বলি হয়েছে ফ্রান্সের মতো পরাশক্তিও। তারা কাটা পড়েছে বহুল আলোচিত ‘ব্যালন ডি’অর’ অভিশাপে। ফুটবল ইতিহাসের এক অদ্ভুত পরিসংখ্যান বলছে, যে বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তার আগের ব্যালন ডি’অরজয়ী তারকা কোনোভাবেই সেই বিশ্বকাপ জিততে পারেন না। এবার ফরাসি তারকা উসমান দেম্বেলে বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে বিশ্বকাপে পা রেখেছিলেন। টুর্নামেন্টের অন্যতম দাবিদার হওয়া সত্ত্বেও দেম্বেলের ফ্রান্সকে এই ‘অভিশাপে’ ট্রফিহীন বিদায় নিতে হয়েছে।

তোমার হলো শুরু, আমার হলো সারা—গত পরশু নিউজার্সির আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখে বহুল প্রচলিত এই প্রবাদ মনে পড়তেই পারে। যেখানে লামিন ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পেলেন। আর লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়ে রাঙাতে পারলেন না। টানা দুইবার শিরোপা জিততে না পারার বেদনা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনা যে শেষ হওয়ার নয়। ১-০ গোলে স্পেন চ্যাম্পিয়ন হলেও শিরোপা নির্ধারণী ম্যাচের আগে-পরে যা ঘটেছে, তা নিয়ে চলছে কথাবার্তা। এবার ফাইনালের আগে লিওনেল মেসির এক বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল সাধারণত নির্ধারিত হয় একটি মুহূর্তে, একটি ভুলে। কিন্তু নিউজার্সি স্টেডিয়ামের ফাইনাল সেই চেনা নিয়ম মানেনি। স্পেনের ১-০ জয়কে শুধু ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোল দিয়ে ব্যাখ্যা করা যায় না। গোলটি ছিল ১২০ মিনিট ধরে চলা এক কৌশলগত লড়াইয়ের স্বাভাবিক পরিণতি। প্রশ্ন হলো, সেই লড়াইয়ে
২ ঘণ্টা আগে
স্পেনে এখন উৎসবের আমেজ। আর্জেন্টিনাকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ কি এত সহজে শেষ হয়! গতকাল দেশে ফেরার পর স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রদ্রি-মার্ক কুকুরেয়াররা বিমানবন্দরে ছবি তুলেছেন। দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনাও। এই সংবর্ধনায় আর্জেন্টিনা দলকে খোঁচা দিয়েছে স্পেন ফুটবল দল।
৩ ঘণ্টা আগে