
চোটের সঙ্গে অনেক দিন ধরে লড়ছেন আফগান পেসার নাভিন উল হক। আন্তর্জাতিক ক্রিকেটে বনে গেলেন ‘অমাবশ্যার চাঁদ।’ প্রায় দুই বছর ধরে গায়ে চড়াতে পারছেন না আফগানিস্তানের জার্সি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজ তাঁর দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরোবে। সেই ম্যাচের আগে আফগান পেসার শোনালেন নিজের আক্ষেপের গল্প।
২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই নাভিনের আফগানিস্তানের হয়ে সবশেষ কোনো ম্যাচ। সেই ম্যাচের পর গত ২১ মাসে একটি করে চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে আফগানরা। তবে খেলা হয়নি নাভিনের। যার মধ্যে ফেব্রুয়ারিতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সুপার ওভারের ম্যাচটিতে সেসময় হেরেছিল আফগানিস্তান।
দিল্লিতে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান। ম্যাচ শুরুর আগে ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নাভিন শোনালেন তাঁর দুঃখের কাহিনি। আহমেদাবাদে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাবল সুপারের ম্যাচে খেলতে না পারার আক্ষেপ ঝরেছে তাঁর কণ্ঠে, ‘যদি ফিট থাকতাম, তাহলে সেখানে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ) থাকতে পারতাম। থাকলে হয়তো ডেথ ওভারে ভিন্ন কিছু করতে পারতাম। এটা আমার মনে হচ্ছিল।’
ঘাড়ের চোটসহ নানা চোটে গত ১৯ মাসে ভুগেছেন নাভিন। ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে বারবার। এই দুঃসময়ে ঘুমানোও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে পুনর্বাসনপ্রক্রিয়ার সময়ের ঘটনা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আফগান পেসার বলেন, ‘এই (পুনর্বাসনপ্রক্রিয়া) সময়ে নিজেকে খুব একা মনে হয়েছে। একজন মানুষের জন্য এটা অত্যন্ত কঠিন সময়। আট থেকে দশ সপ্তাহের মধ্যেই হাড়ের চোট আপনাআপনি সেরে উঠেছিল। কিন্তু ল্যাব্রাম মেরামত করতে দ্বিতীয়বার অস্ত্রোপচার করাতে হয়েছে। যুক্তরাজ্যে পুনর্বাসনপ্রক্রিয়ার প্রথম ছয় সপ্তাহ বসে বসেই ঘুমাতে হতো আমাকে।’
২০১৬ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাভিনের। আট বছরের ক্যারিয়ারে শুধু আফগানিস্তানের হয়ে সীমিত ওভারের ক্রিকেটই খেলেছেন তিনি। খেলেছেন ১৫ ওয়ানডে ও ৪৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। যার মধ্যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন তিনি।
২৬ বছর বয়সী নাভিন আফগানিস্তানের হয়ে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিই খেলছেন। বর্তমানে তাঁর যে বয়স, তাতে ফিট থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সাত-আট বছর খেলতে পারবেন। ভারত সিরিজের আগে আফগান এই পেসার বলেন, ’যতটা সম্ভব, ক্রিকেট খেলতে হবে। কিন্তু একদিন না একদিন সবকিছুরই শেষ হবে। সবাইকেই এক সময় চলে যেতে হবে। একজন ক্রিকেটার হিসেবে এই সময়গুলো মিস করব। আমাদের মাঠে নামতে হবে। চাপ সামলে খেলতে হবে।’
ইবরাহিম জাদরানের নেতৃত্বে আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের বিপক্ষে। নাভিনের পাশাপাশি পেস আক্রমণে থাকছেন ফজলহক ফারুকি ও আব্দুল্লাহ আহমাদজাই। ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে ভারত-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। এই দুই ম্যাচও দিল্লিতে বাংলাদেশ সময় রাত ৮টায় হবে।

ছয় বছর আগে ইউএস ওপেনের ফাইনালে দুই সেটে এগিয়েও শিরোপা হাতছাড়া করেছিলেন আলেক্সান্ডার জভেরেভ। সেই আক্ষেপ এবার ঘুচেছে। ফাইনালে যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে ৬-৩, ৭-৬(২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতলেন জার্মান তারকা। চলতি মৌসুমে রোলাঁ গারোঁর পর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
১৬ মিনিট আগে
শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গেল না হারমানপ্রীত কৌরের দলকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি তারা।
১ ঘণ্টা আগে
শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেভাগেই। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের সবাই তখন অপেক্ষা করছিলেন, ম্যাচটা কখন শেষ হবে। দীপ্তি শর্মা ইনিংসের শেষ বলে লঙ্কান ব্যাটার কৌশিনি নুথিয়াঙ্গাকে বোল্ড করে সারলেন আনুষ্ঠানিকতা। ভারত অষ্টমবারের মতো জিতল নারী এশিয়া কাপ।
১০ ঘণ্টা আগে
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
১২ ঘণ্টা আগে