
ইংল্যান্ডের কাছে হারের পর বড্ড বেকায়দায় পাকিস্তান ক্রিকেট দল। সেমিফাইনালে উঠতে হলে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের এখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য ম্যাচের দিকেও। সেমিতে ওঠার সমীকরণ যখন অনেক ‘যদি-কিন্তু’র ওপর নির্ভর করছে, তখন সামাজিক মাধ্যমে বিস্ফোরক এক মন্তব্য করে আবার সেটা ডিলিট করেছেন পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রী।
পাল্লেকেলেতে গতকাল ইংল্যান্ডের সঙ্গে প্রাণপণে লড়াই করেও ২ উইকেটে হেরে যায় সালমানের দল। দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের সেমিতে ওঠার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। দলের বাজে পারফরম্যান্সে ভক্ত-সমর্থকেরা ক্রিকেটারদের সামাজিক মাধ্যমে ধুয়ে দিয়েছেন। এমনকি ক্রিকেটারদের পরিবারের সদস্যদের নিয়ে বাজে মন্তব্যও করা হয়েছে বলে জানা গেছে। সালমান আগার স্ত্রী সাব্বা মানজের নেটিজেনদের আক্রমণে রীতিমতো ক্ষুব্ধ হয়ে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমাকে বা আমার নির্দোষ ছেলেকে গালাগাল করে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না, পাকিস্তানি সমর্থকেরা।’
ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার অল্প সময় পর সাব্বা মানজের তাঁর পোস্ট দ্রুত ডিলিট করে দিয়েছেন। ডিলিট করার পর তিনি তাঁর অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন। তবে সালমান আগার স্ত্রীর পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেকে মানজারের পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছেন।
শনিবার কলম্বোর প্রেমাদাসায় পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় খেলা মাঠে গড়াতে পারেনি। গতকাল টস জিতে আগে ব্যাটিং নেওয়া পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করেছে। জয়ের লক্ষ্যে নেমে ইংল্যান্ড ৫ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে। ইংল্যান্ডের ১৬৬ রানের মধ্যে একাই ১০০ রান করেছেন হ্যারি ব্রুক। ৫১ বলে ১০ চার ও ১ ছক্কায় ১০০ রান করে হয়েছেন ম্যাচসেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ইংল্যান্ডও চলে গেছে সেমিফাইনালে।
এক পয়েন্ট নিয়ে সুপার এইটের দ্বিতীয় গ্রুপে দুইয়ে অবস্থান করছে পাকিস্তান। নিউজিল্যান্ডের এক পয়েন্ট হলেও তারা দুইয়ে। কলম্বোর প্রেমাদাসায় আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করেছে। এই ম্যাচ হারলেই শ্রীলঙ্কা বাদ। তখন নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যে সেমিতে ওঠার লড়াই চলবে। কলম্বোর প্রেমাদাসায় পরশু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ। ঠিক তার পরের দিন (২৮ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান।

টিকে থাকার লড়াইয়ে হেরে গেল শ্রীলঙ্কা। গতকাল কলম্বোয় সুপার এইটের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বিশ্বকাপের সহ-আয়োজকেরা।
১ ঘণ্টা আগে
মাঠের ক্রিকেটে পারফরম্যান্সটা মোটেও আশানুরূপ নয় পাকিস্তানের। ছেলে-মেয়ে দুই ক্রিকেটেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দল। এরই মধ্যে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার সিদ্রা আমিন। জরিমানার পাশাপাশি নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্টও।
২ ঘণ্টা আগে
আইসিসির সাদা বলের ইভেন্টে দাপট দেখিয়ে খেলা ভারত এখন কোণঠাসা। দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা। সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র ওপর। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলকে সতর্ক করলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে এ দৃশ্য আগে দেখা গিয়েছে। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের মারা ঢুঁস খেলাধুলার ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুঁস মারার ঘটনা খুব একটা পরিচিত নয়। এমন দৃশ্য এবার দেখা গিয়েছে রঞ্জি ট্রফির ফাইনালে।
৩ ঘণ্টা আগে