
রেকর্ড গড়া যেন লামিনে ইয়ামালের কাছে ডালভাতের মতো ব্যাপার। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন ফুটবল বিশ্বকে। তিন বছরে বার্সেলোনার সমর্থকদের মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। গত রাতে তরুণ এই ফরোয়ার্ড স্পর্শ করেছেন নতুন এক মাইলফলক।
ন্যু ক্যাম্পে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে বার্সেলোনা-এস্পানিওল। কাতালান ডার্বির এই ম্যাচটিতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লা লিগায় ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। লা লিগায় ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করার রাতে তাঁর বয়স ছিল ১৮ বছর ২৭২ দিন। তাতে ছাড়িয়ে গেছেন রাউল গঞ্জালেসকে। ১৯ বছর ২৮৪ দিন বয়সে লা লিগায় ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন এই রিয়াল কিংবদন্তি।
ইয়ামালের রেকর্ডের রাতে বার্সেলোনা ৪-১ গোলের বিশাল জয় পেয়েছে এস্পানিওলের বিপক্ষে। তাতে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার শিরোপা জেতা বার্সার কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। ৩১ ম্যাচে ২৬ জয়, ১ ড্র ও ৪ হারে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ৩১ ম্যাচে পেয়েছে পয়েন্ট ৭০। তিন ও চারে থাকা ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৮ ও ৫৭। ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদ এবার খেলেছে ৩০ ও ৩১ ম্যাচ।
রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থাকায় শিরোপায় এক হাত দিয়ে ফেললেও বার্সা কোচ হান্সি ফ্লিক এখনই উদযাপন করতে চান না। এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর ফ্লিক বলেন, ‘৯ পয়েন্টে এগিয়ে থেকে ভালো লাগছে। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি। সব শেষ না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে।’
৯ ও ২৫ মিনিটে জোড়া গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরান তরেস। ২-০ গোলে পিছিয়ে থাকা এস্পানিওল দ্বিতীয়ার্ধের শুরুর অল্প সময়ের মধ্যে ব্যবধান কমায়। ৫৭ মিনিটে গোলটি করেন দলটির মিডফিল্ডার পোল লোজানো। এস্পানিওলের লড়াই এটুকুই। ম্যাচের শেষভাগে এসে জোড়া গোল করে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। ৮৭ ও ৮৯ মিনিটে গোল করেন লামিনে ইয়ামাল ও মার্কাস রাশফোর্ড।
মাইলফলকের ম্যাচে এক গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন ইয়ামাল। দুটিই তিনি করিয়েছেন তরেসকে দিয়ে। লা লিগায় ১০০ ম্যাচ শেষে ইয়ামালের গোল ও অ্যাসিস্ট দুটিই ২৯। বার্সেলোনার পরবর্তী ম্যাচ পরশু রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আতলেতিকো-বার্সা। ফ্লিকের দল ম্যাচটি শুরু করবে ২-০ গোলে পিছিয়ে থেকে।

আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের কথা-কাটাকাটির ঘটনা এখন বেশ নিয়মিত দৃশ্য। আইপিএলের মতো টুর্নামেন্টে এমনটা দেখা যায় হরহামেশাই। আইপিএলে গত রাতে এমন ঘটনায় শাস্তি পেয়েছেন নীতিশ রানা। জরিমানার পাশাপাশি পেয়েছেন ডিমেরিট পয়েন্টও।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ২১ এপ্রিল পর্যন্ত খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু চোটে পড়ায় তাঁর টুর্নামেন্ট শেষ হয়ে গেল আগেভাগেই। এবার বাংলাদেশের তরুণ ক্রিকেটারের পরিবর্তে লঙ্কান ক্রিকেটারকে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে এবার রীতিমতো উড়ছে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ে রাজস্থানের কাছে পাত্তাই পাচ্ছে না কোনো দল। তবে এবার মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কিত এক ঘটনা ঘটিয়েছেন রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দার। এই ব্যাপারে মুখ খুলেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললি
৩ ঘণ্টা আগে
ছয় বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে চার ক্রিকেটার গত রাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। তবে নাহিদ রানা-শরীফুল ইসলাম এখনো পাকিস্তানেই আছেন। সেখানে তাঁরা এক দিন বেশি থাকার অনুমতি পেয়েছেন।
৪ ঘণ্টা আগে