
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন সিফাত সৌরভ নামে এক ব্যক্তি। নিজেকে তাসকিনের বাল্যবন্ধু দাবি করে সৌরভ অভিযোগ করেন, কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁকে মারধর করেন তাসকিন।
আজ সোমবার মিরপুর মডেল থানায় এই অভিযোগ করেন তিনি। অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোকন।
ওসি সাজ্জাদ বলেন, সিফাত সৌরভ নামের এক ব্যক্তি তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন। তিনি তাসকিন আহমেদের পূর্বপরিচিত। তাঁর বাল্যবন্ধু বলে জানিয়েছেন সৌরভ। কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
১ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৩ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৪ ঘণ্টা আগে