
১৯৬৬ সালে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন নবি স্টাইলস। জার্মানিকে হারানোর পর ওয়েম্বলির মাঠে তাঁর সেই বিখ্যাত নাচ এখনো ফুটবল ইতিহাসের অংশ। কিন্তু মাঠে অসংখ্যবার হেড করা বলই শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে তাঁর স্মৃতি, এমনকি জীবনও—এমনটাই উঠে এসেছে যুক্তরাজ্যের এক করোনারের তদন্তে।
তদন্তে বলা হয়েছে, ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে স্টাইলস অন্তত ১ লাখ ৩৬ হাজারবার বলে হেড করেছিলেন। এর ফলেই তাঁর মস্তিষ্কে ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি (সিটিই) নামের মারাত্মক রোগের সৃষ্টি হয়, যা পরবর্তীতে ডিমেনশিয়া ও আলঝেইমারে রূপ নিয়ে ২০২০ সালে ৭৮ বছর বয়সে তাঁর মৃত্যুর কারণ হয়।
দক্ষিণ ম্যানচেস্টারের সিনিয়র করোনার অ্যালিসন মাচ স্পষ্ট ভাষায় বলেছেন, ‘বারবার হেড না করলে স্টাইলসের সিটিই হওয়ার সম্ভাবনা ছিল না।’ তাই ভবিষ্যতে এমন মৃত্যু ঠেকাতে তিনি ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও দেশটির শিক্ষা বিভাগে বিশেষ সুপারিশ পাঠাবেন।
স্টাইলসের মস্তিষ্ক পরীক্ষা করা নিউরোপ্যাথলজি বিশেষজ্ঞ ড্যানিয়েল ডু প্লেসিসও একই মত দিয়েছেন। তাঁর ভাষায়, ‘বারবার হেড করলে সিটিই হতে পারে—এটি এখন প্রতিষ্ঠিত সত্য। স্টাইলসের ক্ষেত্রে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’
স্টাইলসের ছেলে জন স্টাইলস জানান, ম্যাচে একজন খেলোয়াড় সাধারণত ১০টির বেশি হেড করেন না। কিন্তু অনুশীলনে তাঁর বাবা প্রতিদিন ৩০ থেকে ৫০ বার পর্যন্ত হেড করতেন। দীর্ঘ ক্যারিয়ারে সেই সংখ্যাই গিয়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৩৬ হাজারে।
বাবার অসুস্থতার জন্য ফুটবলকেই দায়ী করে জন স্টাইলস দীর্ঘদিন ধরে ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন। তাঁর অভিযোগ, এই ঝুঁকি সম্পর্কে খেলোয়াড়দের যথাযথ সুরক্ষা দেওয়া হয়নি। বর্তমানে ইংল্যান্ডে সাবেক অনেক ফুটবলার ও তাঁদের পরিবার একই অভিযোগে ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি লড়াইও চালিয়ে যাচ্ছেন।
একসময় যে হেডে বিশ্বকাপ জয়ের ইতিহাস লিখেছিলেন নবি স্টাইলস, সেই হেডই আজ ফুটবল বিশ্বের সামনে রেখে গেছে এক কঠিন প্রশ্ন—খেলার সৌন্দর্যের আড়ালে খেলোয়াড়দের মস্তিষ্ক কতটা নিরাপদ?

ইকার ক্যাসিয়াস গতকালকে সামাজিক মাধ্যমে বেশ সরব দেখা গেছে। আটলান্টায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করেছেন। কখনো গঠনমূলক সমালোচনা করেছেন, কখনোবা আর্জেন্টিনাকে নিয়ে মজা করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
২৯ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স দেখলে জনপ্রিয় এই গান মনে পড়তে বাধ্য। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানো এক রকম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে লিওনেল স্কালোনির কথা। গত রাতে আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের জয় যখন সময়ের ব্যাপার ছিল, তখন ম্যাচ ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালে উঠতে না উঠতেই বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনা। আটলান্টায় গত রাতে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার নিয়ে উদযাপন করে লিওনেল স্কালোনির দল। এমন ঘটনায় শাস্তির আশঙ্কায় রয়েছে আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
অধিনায়ক তো একেই বলে। লিওনেল মেসি যেন এবারের বিশ্বকাপে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। গোল কিংবা অ্যাসিস্ট—দলের প্রয়োজনে তিনি তাঁর কাজটা করেন যথার্থভাবে। গত রাতে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে উঠে গেলেন সবার ওপরে।
২ ঘণ্টা আগে