
আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা মনের মতো হয়নি বৈভব সূর্যবংশীর। ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি খেলে সর্বসাকল্যে করেছিলেন ৪২ রান। তবে নিজেকে চেনাতে বেশি সময় নেননি সূর্যবংশী। জিম্বাবুয়ে সিরিজে নিজের স্বরূপ দেখালেন তিনি। বিধ্বংসী ব্যাটিংয়ে লম্বা লাফ দিলেন ভারতের বাঁহাতি ব্যাটার।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে ৬ টি-টোয়েন্টি হারের পর জিম্বাবুয়ে সিরিজে প্রথম জয়ের দেখা পায় শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত। জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের সিরিজে সূর্যবংশী হয়েছেন সিরিজসেরা। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, ২৩০ ধাপ এগিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে এখন ভারতের এই তরুণ বাঁহাতি ব্যাটার। তাঁর রেটিং পয়েন্ট ৫৩৬। জিম্বাবুয়ে সিরিজে ৫০.৩৩ গড় ও ১৯৬.১০ স্ট্রাইকরেটে করেন ১৫১ রান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রান করে একই সঙ্গে ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন সূর্যবংশী। এই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সূর্যবংশী করেন ১৯ বলে ৫০ রান।
৯১০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইশান কিশান। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে তিন ম্যাচে ৪৮.৩৩ গড় ও ১৫৪.২৫ স্ট্রাইকরেটে করেন ১৪৫ রান। শীর্ষ তিনে সাহিবজাদা ফারহান ও অভিষেক শর্মার জায়গা অদলবদল হয়েছে। এক ধাপ পিছিয়ে তিনে নেমে যাওয়া অভিষেকের রেটিং পয়েন্ট ৮১৯। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১১ রান করেছেন তিনি। এই সুযোগে এক ধাপ এগিয়ে দুই নম্বরে ওঠা ফারহানের রেটিং পয়েন্ট ৮৪৮।
দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিলক ভার্মা। এগিয়েছেন সদ্য ভারতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক বনে যাওয়া শ্রেয়াস আইয়ারও। সাত ধাপ এগিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে তিন টি-টোয়েন্টিতে ৪০ গড় ও ১২৯.০৩ স্ট্রাইকরেটে করেন ৮০ রান।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন রবি বিষ্ণুই। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দুই ও তিনে থাকা আবরার আহমেদ ও আদিল রশিদের রেটিং পয়েন্ট ৭৩৬ ও ৭১০। আবরার ও আদিল রশিদেরও অবস্থান অপরিবর্তিত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা রেটিংয়ের হিসেব করলে সবার ওপরে অভিষেক শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৯৩১। এই তালিকায় দুই ও তিনে থাকা ডেভিড মালান ও ইশান কিশানের রেটিং পয়েন্ট ৯১৯ ও ৯১৬। ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছেন বিরাট কোহলি। চারে থাকা সূর্যকুমার যাদবের রেটিং পয়েন্ট ৯১২। তাঁর নেতৃত্বেই এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। আহমেদাবাদে ৮ মার্চ শিরোপা নির্ধারণী ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা নিজেদের কাছেই রেখে দিয়েছে ভারত।

তারুবায় হারের ক্ষত এখনো শুকায়নি। ব্যাটিং ব্যর্থতায় গতকাল চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানে হেরেছে পাকিস্তান। হারের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুজনেই পেয়েছেন ডিমেরিট পয়েন্ট।
২৭ মিনিট আগে
স্যার গারফিল্ড সোবার্সের ৯০তম জন্মদিনে ৯০ রানের জয়—কী দারুণভাবেই মিলে গেল সব কিছু। কিন্তু সোবার্স যে এই দুনিয়ায় এখন নেই। অনন্তলোকে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অসাধারণ এই জয় দেখেছেন। ম্যাচ শেষে ক্যারিবীয় কিংবদন্তির শেষকৃত্যে যায় রোস্টন চেজের নেতৃত্বাধীন উইন্ডিজ।
১ ঘণ্টা আগে
১৯ জুলাই জিম্বাবুয়ে সিরিজ শেষে পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। বর্তমানে তাওহীদ হৃদয়-মেহেদী হাসান মিরাজরা খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। অনেকে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ
২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি দারুণভাবেই শুরু করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে দিয়েগো প্লাসেন্তের দল। দলের জয়ের দিনে একবার করে জাল কাঁপান বেঞ্জামিন ভাল্লেখো ও ফাকুন্দো সালিনাস। গোল না করলেও ম্যাচটার আলোচিত নাম হয়ে থাকলেন কিকি রামোস।
২ ঘণ্টা আগে