
আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলারদের কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়াদের তালিকায় রয়েছেন পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। এ ছাড়া প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার এবং রাহুলও চূড়ান্ত দলে থাকছেন না।
জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন, সেটা এখনো জানাননি।’

ইসা ফয়সাল দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর টমাস ডুলির অধীনে আবার সুযোগ পেয়েছিলেন। সান মারিনোর বিপক্ষে ডুলির প্রথম ম্যাচে একাদশেও ছিলেন এই ফুলব্যাক। তবে এবার আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা হলো না তাঁর।
কাজেম শাহ ও তাজ উদ্দিনও ডুলির অধীনে সান মারিনো সফরের দলে ছিলেন। এবার তাঁদেরও বাদ পড়তে হলো। অন্যদিকে ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তবে কোচের নজর কাড়তে পারেননি তাঁরা।
ইন্দোনেশিয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হবে আসিয়ান কাপ। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে। তার আগে আগামীকাল ঢাকায় ফর্টিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।

বাংলাদেশ-ভারত নারী এশিয়া কাপের সেমিফাইনাল শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। এমন সময়ে দলে পরিবর্তন আনল ভারত। চোটে পড়ে এক ক্রিকেটার ছিটকে যাওয়াতেই মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই পরিবর্তন এনেছে।
৩২ মিনিট আগে
আসিয়ান কাপের আগে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড ছোট করছেন কোচ টমাস ডুলি। প্রাথমিক দলে থাকা ৩০ ফুটবলার থেকে এরই মধ্যে ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মিডফিল্ডার কাজেম শাহ, তাজ উদ্দিন, ফুলব্যাক ইসা ফয়সাল এবং প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার। বাদ পড়েছেন রাব্বি হোসেন রাহুলও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হওয়ার এক মাস হতে চলল। তবু ঐতিহাসিক এই সিরিজ নিয়ে আলোচনা না হয়ে কী পারে! ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ১-১ সমতায় ড্র করা তো চাট্টিখানি কথা নয়। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়া সফর শেষে মিচেল স্টার্কের কাছ থেকে কিছু ‘টিপস’ও নিয়ে এসেছেন শরীফুল ইসলাম।
২ ঘণ্টা আগে
সেপ্টেম্বরের শেষে শুরু হতে যাওয়া আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ইন্দোনেশিয়া-হংকংয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে ১৪ দল। আসিয়ান কাপ দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছে ফিফা।
৩ ঘণ্টা আগে