বলছেন আজিঙ্কা রাহানে

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এই সিদ্ধান্ত আত্মঘাতী বলেই মনে হচ্ছে ভারতের সাবেক অধিনায়ক আজিঙ্কা রাহানের কাছে। এমনকি বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যেতে পারে বলেও মনে করেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে ভবিষ্যতে ভারতীয় দলও বাংলাদেশ সফর করবে না। তাতে আর্থিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়ে যাবে বাংলাদেশ। সম্প্রচার এবং বিজ্ঞাপন থেকে বাড়তি আয়ের সুযোগ কমে আসবে। তাই বিসিবির ভারত না যাওয়ার সিদ্ধান্তে বিস্মিত রাহানে।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেন, ‘নিরাপত্তা শঙ্কার কথা শুনে আমি অবাক হয়েছি। ভারত নিরাপদ জায়গা। আমরা প্রটোকল দিই, এখানকার আতিথেয়তা কেমন সেটা সবারই জানা আছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সচল থাকে। আমার মনে হয়, ক্রিকেট খেলার জন্য ভারত একটি নিরাপদ জায়গা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বঞ্চিত হবে বাংলাদেশের ক্রিকেটাররা। এই প্রসঙ্গে রাহানে বলেন, ‘আইসিসি টুর্নামেন্টে সবাই সব দল নিয়ে সবাই সতর্ক থাকে। আমি তাই ওসব নিয়ে ভাবতে চাই না। তবে খেলোয়াড় ও সমর্থকেরা ওই জায়গাটা মিস করবে। এটা বাংলাদেশের ক্ষতি। এমন সিদ্ধান্তের কারণে হয়তো ভবিষ্যতে ভারতীয় দল বাংলাদেশে খেলতে যাবে না। যেটা বাংলাদেশের ক্রিকেটকে শেষ করে দিতে পারে।’
বাংলাদেশের ক্রিকেটার এবং দর্শকদের কথা ভেবে খারাপ লাগছে রাহানের, ‘বাংলাদেশের ক্রিকেটাররা ভারতে এলে এবং বিশ্বকাপে অংশ নিলে খুশি হতো। বাংলাদেশ উপমহাদেশের দারুণ একটা দল। তাদের এমন সব ক্রিকেটার আছে, যারা এই কন্ডিশনে অভিজ্ঞ। সত্যিই খুব খারাপ লাগছে বাংলাদেশ দল, খেলোয়াড় ও তাদের সমর্থকদের জন্য। প্রতিটি দলের বিপক্ষেই বাংলাদেশ বেশ ভালো লড়াই উপহার দেয়।’

র্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের লড়াইয়ে ফুটিয়ে তুলতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ ব্যাংককের আরটিএএফ টার্ফে ৩-২ গোলে হেরেছেন আশরাফুল-আমিরুলরা।
৫ মিনিট আগে
বসনিয়া এন্ড হারজেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ায় বিশ্বকাপে আর খেলতে পারছে না ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় চলছে পদত্যাগের হিড়িক। ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগের রেশ না কাটতেই সরে দাঁড়ালেন জিয়ানলুইজি বুফন।
১৬ মিনিট আগে
বেশি দামে ক্রিকেটার কিনে ভরাডুবির ঘটনা আইপিএল ইতিহাসে নতুন কিছু নয়। সবশেষ গত বছরের ডিসেম্বরে যখন বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ক্যামেরন গ্রিন, তখনই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ভক্ত-সমর্থকেরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার ঠিক ইতিহাসের পুনরাবৃত্তিই হচ্ছে।
১ ঘণ্টা আগে
অম্লমধুর এক সময় যাচ্ছে নেইমারের। মাঠে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। পেলেও যে খুব ধারাবাহিকভাবে খেলতে পারছেন,ব্যাপারটা তেমনও নয়। আজ ব্রাজিলিয়ান সিরি-‘আ’তে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তবে বাদ পড়েছেন পরের ম্যাচ থেকেই।
২ ঘণ্টা আগে