ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বাঘাই বলেন, ‘ইরানের নারী ফুটবল দলের সদস্যরা দুশ্চিন্তা করবেন না—ইরান আপনাদের জন্য উন্মুক্ত বাহু নিয়ে অপেক্ষা করছে। বাড়ি ফিরে আসুন।’
এদিকে, ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, এই সাহসী নারীদের দুর্দশা অস্ট্রেলিয়ার মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। এখানে তাঁরা ঘরের মতো অনুভব করবেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, দলের অধিনায়ক জাহরা ঘানবারিসহ পাঁচ খেলোয়াড় গতকাল সোমবার গভীর রাতে দলীয় হোটেল ছেড়ে গোপনে বেরিয়ে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের কাছে আশ্রয় চান। জাহরা ছাড়াও অন্য চার নারী ফুটবলার হলেন ফাতেমেহ পাসানদিদেহ, জাহরা সারবালি, আতেফেহ রামাজানজাদেহ ও মোনা হামৌদি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর দক্ষিণ কোরিয়া-ইরান ম্যাচে জাতীয় সংগীত বাজলেও তাতে গলা মেলাননি ইরানি নারী ফুটবলাররা। এ ঘটনাকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘বিশ্বাসঘাতক’ তকমা দেওয়ায় দেশে ফেরা নিরাপদ বোধ করছিলেন না এই ফুটবলাররা।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে চারশ পার করা সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে দেখা গেল ভিন্ন চিত্র। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংস থেমেছে ২৭৮ রানে। বাংলাদেশকে তিনশর আে অলআউট করে কিছুটা স্বস্তিতেই ছিল পাকিস্তান।
১৪ মিনিট আগে
এমন কিছু দল থাকে, যারা বছরের পর বছর নিজেদের হারিয়ে খোঁজে, অথচ তাদের প্রতিভার কোনো অভাব থাকে না। স্ক্যান্ডিনেভিয়ার বরফশীতল আবহাওয়া থেকে উঠে আসা নরওয়ের গল্পটাও দীর্ঘ আড়াই দশক ধরে ছিল ঠিক তেমনই। ২০০০ সালের ইউরোর পর থেকে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের টিকিট না পাওয়া দলটি অবশেষে ২৮ বছরের দীর্ঘ অ
২৯ মিনিট আগে
আধুনিক ফুটবলের কর্পোরেট দুনিয়ায়, যেখানে নামী-দামী একাডেমি আর কোটি টাকার প্রজেক্ট ছাড়া তারকা হওয়া অসম্ভব মনে করা হয়, সেখানে হাজেম মাস্তুরি এক জীবন্ত ব্যতিক্রম। তিনি প্রমাণ করেছেন, প্রতিভার সাথে যদি অদম্য ইচ্ছেশক্তি আর হার না মানা মানসিকতা থাকে, তবে পতনের শেষ সীমানা থেকেও স্বপ্নের চূড়ায় পা রাখা সম্ভব।
১৩ ঘণ্টা আগে
লন্ডনে এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালের তালিকা থেকে বাদ পড়েছেন ডাচ রেফারি রব ডিপারিঙ্ক। ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নির্বাচিত এই ডাচ কর্মকর্তা জানিয়েছেন যে, মেট্রোপলিটন পুলিশ মামলাটি বন্ধ করে দিয়েছে এবং তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযো
১৪ ঘণ্টা আগে