
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হলেও লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেদের লড়াইয়ের মানসিকতা ও ঐক্য মুগ্ধ করেছে সাবেক বার্সেলোনা তারকাকে।
ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। জিও গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘এটাই আর্জেন্টিনা। এটি সেই ধরনের ফুটবল, যা আমি দেখতে ভালোবাসি। প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা যে নিবেদন দেখায়, সেটি অসাধারণ।’
আর্জেন্টিনার ঐতিহ্যগত লড়াকু মানসিকতা নজর কেড়েছে রোনালদিনহোর। তাঁর মতে, মেসি এখনো দলের কঠিন মুহূর্তে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন, ‘আর্জেন্টিনা সব সময় এমনই ছিল, তাই না? এটি পুরোপুরি লড়াইয়ের মানসিকতা, পুরোপুরি হৃদয় দিয়ে খেলা। এই পরিচিতি তাদের আগে থেকেই আছে এবং এবারও তারা একইভাবে এগিয়ে এসেছে। আর সেখানে আছে মেসি, আমার বন্ধু। সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে।’
শুধু মাঠের পারফরম্যান্স নয়, মেসির প্রতি সতীর্থদের আস্থা ও দলের ঐক্যও নজর কেড়েছে রোনালদিনহোর। তিনি বলেন, ‘দলটির মধ্যে যে বিনয় রয়েছে, সেটিও দারুণ। সবাই তার (মেসির) জন্য দৌড়ায়, তারা জানে কখন তাকে বল দিতে হবে। তারা এটাও জানে যে, সে পার্থক্য গড়ে দিতে পারে এবং একটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। তাই তাদের এই ঐক্য দেখতে খুবই সুন্দর লাগে।’
মেসি ও রোনালদিনহোর সম্পর্কের শুরু বার্সেলোনায়। মূল দলে অভিষেকের আগেই আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। এরপর চার মৌসুম একসঙ্গে খেলেছেন দুজন; জিতেছেন পাঁচটি অফিসিয়াল শিরোপা। যার মধ্যে রয়েছে ২০০৫-০৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সেই সময় থেকেই রোনালদিনহো ও মেসির মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব এখনো অটুট।
নিউজার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল শুরু হবে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। মেসির জন্য এটা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। তার আগে সাবেক সতীর্থের প্রশংসা নিঃসন্দেহে উৎসাহ যোগাবে দশ নম্বর জার্সিধারীকে।

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, আর্লিং হালান্ডদের সবাই চেনে। রোনালদোকে বাদ দিলে মাত্রই শেষ হওয়া বিশ্বকাপে প্রত্যাশামতো আলোও ছড়িয়েছেন তাঁরা। কিন্তু প্রাক্-টুর্নামেন্টে আলোচনায় না থাকা বেশ কয়েকজন তারকাও আলো ছড়িয়েছেন এবারের বিশ্বকাপে।
৭ ঘণ্টা আগে
শিরোপা ধরে রাখতে না পারার দুঃখে কাতর আর্জেন্টিনা ফুটবল দল। নিউজার্সিতে গতকাল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পেয়েছে আরেক ধাক্কা। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান হাতছাড়া হয়ে গেছে লিওনেল স্কালোনির দলের। তাঁদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পেয়েছে সুসংবাদ।
১০ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষ হওয়ার পরও আলোচনা যেন থামছে না। ১-০ গোলে জিতে স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তবে যে ফাইনাল ঘিরে মারামারি-হাতাহাতি হয়েছে, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! লিওনেল স্কালোনির দলের বিরুদ্ধে এবার তদন্ত করতে যাচ্ছে ফিফা।
১১ ঘণ্টা আগে
ফাইনালের আগের দিন শনিবার তুমুল বজ্রসহ বৃষ্টি নিউইয়র্ক-নিউজার্সিতে। বর্ষণমুখর দুপুরে নিউজার্সির মিডিয়া সেন্টারে এল আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে ফিফার টেকনিক্যাল স্টাডি কমিটি (টিএসজি)। এক ঘণ্টার আয়োজনের ৪০ মিনিটে ইয়ুর্গেন ক্লিন্সমান-পাবলো জাবালেতাদের মতো ফুটবল পণ্ডিতরা ২০২৬ বিশ্বকাপের টেকনিক্যাল দিকগুলো
১১ ঘণ্টা আগে