অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে পুরুষদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পর টেলরের ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২২ বছর ৪ মাস। অন্যদিকে ২০১২ সালে ওয়ানডে থেকে অবসর নেওয়া শচীনের ক্যারিয়ার স্থায়ী হয়েছিল ২২ বছর ৩ মাস। ভারতের কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন টেলর।
তবে ওয়ানডের ব্যাটিং ও ম্যাচ খেলার বড় দুটি রেকর্ড এখনো শচীনের দখলে। এই সংস্করণে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান করেছেন তিনি। একই সঙ্গে ৪৬৩টি ওয়ানডে খেলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ধরে রেখেছেন শচীন।
২০০৪ সালে ওয়ানডেতে অভিষেক হয় টেলরের। জিম্বাবুয়ের অন্যতম সফল ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এই ক্রিকেটার মঙ্গলবারের ম্যাচের আগে ২০৭ ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি করেছেন। দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন টেলর। পরের বছর আইসিসির দুর্নীতিবিরোধী ও অ্যান্টি ডোপিং বিধি ভঙ্গের কারণে তাঁকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা শেষ করে ২০২৫ সালে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। জিম্বাবুয়ের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তা করতেই আবার জাতীয় দলে ফেরেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন টেলর। ক্লাইভ মাদান্দে চোটে থাকায় দলের প্রয়োজনে উইকেটরক্ষকের ভূমিকাও পালন করছেন তিনি। হারারেতে আজকের ম্যাচ দিয়ে ১২ বছর পর প্রথমবার জিম্বাবুয়ের মাটিতে প্রথম খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করছে সফরকারী দল।

সরকারি সিদ্ধান্তে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ অংশ নেয়নি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর গত মে মাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণ অনুসন্ধানে। সেই তদন্ত কমিটি আজ সংবাদমাধ্যমের সামনে
৩৫ মিনিট আগে
সরকারের সিদ্ধান্তে ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শেষে মে মাসে তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৪১ মিনিট আগে
ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পেছনে নেইমারের বড় ভূমিকা ছিল বলে জানালেন ফিলিপ কুতিনিও। দীর্ঘ বিরতির পর ব্রাজিলিয়ান এই তারকা সান্তোসে যোগ দিয়েছেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।
৪২ মিনিট আগে
দীর্ঘ ৩০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হতে যাচ্ছে বার্সেলোনার ক্যাম্প ন্যু। ২০২৯ সালের ইউরোপ সেরার লড়াই হবে এই ঐতিহাসিক স্টেডিয়ামে। মঙ্গলবার উয়েফা ২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করেছে। ২০২৮ সালের ফাইনাল হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।
১ ঘণ্টা আগে