
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে চলমান আলোচনা ও বিতর্ককে পাত্তা দিচ্ছেন না আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। বরং ম্যাচ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ ধরে রাখতে চান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
নাটকীয়তার পর মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে সে ম্যাচের বিতর্কিত রেফারিং। মিসরের দাবি, ম্যাচে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছেন ম্যাচ পরিচালন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। বিষয়টি নিয়ে ফিফার কাছে অভিযোগও করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে আফ্রিকার দলটির এই দাবির সঙ্গে একমত নন মার্তিনেস
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মার্তিনেস। বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, একদমই তেমন কিছু না। আমি মনে করি তারা (রেফারিরা) অসাধারণ কাজ করছে। বিতর্ক তৈরি করা কখনো কখনো আপনাদের (সংবাদমাধ্যমের) কাজ। আমরা শুধু মাঠে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ রাখি, এর বাইরে আর কিছু নয়।’
শক্তির বিচারে এগিয়ে থাকলেও সুইজারল্যান্ডের বিপক্ষে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। মার্তিনেস বলেন, ‘সবসময় এই দলের পরিচয় হলো প্রতিপক্ষকে সম্মান করা। সুইজারল্যান্ড যদি এই পর্যায়ে এসে থাকে, তাহলে এর পেছনে তাদের অনেক যোগ্যতা রয়েছে।’
সুইজারল্যান্ডের বিপক্ষে জেতা যে সহজ হবে না, সেটা বুঝতে পারছেন মার্তিনেস, ‘আমরা কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ দেখেছি এবং তারা সবসময় খেলার চেষ্টা করে। তারা শারীরিকভাবে শক্তিশালী এবং সেটপিসেও খুব ভালো। আমার মনে হয় এটি দারুণ একটি ম্যাচ হবে, কারণ দুই দলই খেলার চেষ্টা করে।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে সবচেয়ে সহজ পথ পাড়ি দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিরা এখন এমন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে, যেখানে শীর্ষ ১৫-এর কোনো প্রতিপক্ষের মুখোমুখি না হয়েই সেমিফাইনালে জায়গা করে নিতে পারে তারা।
১৫ মিনিট আগে
বিশ্বকাপে দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বুকভরা শোক নিয়ে। প্রিয় দাদির মৃত্যুর মাত্র এক দিন পরও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন জেইডেন অ্যাডামস। সেই হৃদয়ছোঁয়া গল্পের এক মাসও পেরোয়নি, এবার নিজেই চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডার।
২৪ মিনিট আগে
সেঞ্চুরির জন্য কম চেষ্টা করলেন না তানজিদ হাসান তামিম। সফল হননি এই ওপেনার। ছক্কার উদ্দেশে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লে তাঁর ইনিংস কাটা পড়ে। তামিমের পরই পরই বিদায় নেন তাওহীদ হৃদয়। টানা দুই উইকেট হারালেও আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলার সঙ্গে সঙ্গে সমর্থকদের উচ্ছ্বাসও ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে যাত্রা শুরু করা কানসাস সিটি আবারও পরিণত হয়েছে নীল-সাদা সমর্থকদের মিলনমেলায়।
৪ ঘণ্টা আগে