
রাওয়ালপিন্ডির বৈরী আবহাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাধা দেবে, তেমন পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। পূর্বাভাস যে ভুল ছিল না, সেটার প্রমাণও মিলেছে। নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। নিয়ম অনুযায়ী ৩০ মিনিট আগে টস হওয়ার কথা থাকলেও সেটাই হয়নি। কারণ, কিছুক্ষণ আগে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হয়েছে। ক্রিকবাজ, ক্রিকইনফো থেকে জানা গেল, বৃষ্টি থামলেও খেলা চালানোর মতো উপযুক্ত অবস্থায় নেই স্টেডিয়াম। দুই দলের ক্রিকেটাররা ড্রেসিংরুমে সময় কাটাচ্ছেন। স্থানীয় সময় বেলা ২টায় (বাংলাদেশ সময় বেলা ৩টায়) মাঠ পর্যবেক্ষণ করা হবে বলে শোনা গেছে।
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড এরই মধ্যে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের টিকিট কেটেছে। গ্রুপের অপর দুই দল বাংলাদেশ, পাকিস্তান টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি। রাওয়ালপিন্ডিতে আজ হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্যই সান্ত্বনার জয় পাওয়ার ম্যাচ।
রাওয়ালপিন্ডিতে পরশু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তবে মুষলধারে বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ানো তো দূরে থাক, টসই হতে পারেনি। প্রায় ৪ ঘণ্টা অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া দুই দলেরই পয়েন্ট ৩। তবে নেট রানরেটের কারণে পয়েন্ট টেবিলে শীর্ষে প্রোটিয়ারা ও দুইয়ে অস্ট্রেলিয়া। তিনে থাকা আফগানিস্তানের পয়েন্ট ২। অন্যদিকে ইংল্যান্ড ২ ম্যাচ খেলে কোনো জয় পায়নি।

নিউজিল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে টানা দুইবার এবং তৃতীয়বারের মতো এই সংস্করণের বিশ্বকাপ জেতায় বিশাল অঙ্কের পুরস্কার পাচ্ছে সূর্যকুমার যাদবের দল। তাদের ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩২ মিনিট আগে
সঞ্জু স্যামসনের বন্দনায় ভারতের ভক্তরা। দলটির তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এই উইকেটরক্ষক ব্যাটার। বিশ্বকাপে যাঁর ব্যাটে কচুকাটা হয়েছে প্রতিপক্ষের বোলাররা, প্রথমভাগের ম্যাচগুলোতে সেই স্যামসনের জায়গা হয়েছিল ডাগআউটে। মাঝপথে তাঁকে ফেরানো হয়। বিশ্বকাপ জয়ের পর সেই গল্পই জানালেন ভা
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে রাখা হয়েছে নেইমারকে। এর মাধ্যমে লম্বা সময় পর ব্রাজিল দলে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে
ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১৫ ঘণ্টা আগে